মানসিক চাপ কমানোর সহজ পাঁচটি ঘরোয়া উপায়
ভূমিকা: আজকের ব্যস্ত জীবনে মানসিক চাপ এক অনিবার্য সঙ্গী
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রায় সবার জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে - মানসিক চাপ। শহরের কোলাহল, অফিসের চাপ, সংসারের দায়িত্ব, পড়ার টেনশন - কিছু না কিছু তো লেগেই থাকে, দিনের শেষে যখন বিছানায় মাথা রাখি, মনে হয় পুরো দিনটা যেন কেবল দৌড়ে কেটে গেল।
মানসিক চাপ শুধু বড়দের নয়, এখন ছেলে মেয়েদেরও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষার ভয়, বন্ধুদের মধ্যে তুলনা, সোশ্যাল মিডিয়ার চাপ - এসবও কিন্তু কম নয়। আর এই চাপ যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে কিন্তু বড় বিপদ। শরীরে নানা রোগ বাসা বাঁধে, ঘুম আসে না, খেতে ইচ্ছে করেনা, মন সব সময় খারাপ থাকে।
কিন্তু চিন্তার কিছু নেই। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের বলব মানসিক চাপ কমানোর সহজ পাঁচটি ঘরোয়া উপায়। এমন কিছু উপায় যা করতে কোন খরচ নেই, কোন ওষুধের দরকার নাই, শুধু একটু সময় দিতে হবে নিজের জন্য। তো চলুন, জেনে নেওয়া যাক মানসিক চাপ কমানোর সহজ পাঁচটি ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত।
মানসিক চাপ আসলে কি? কেন হয়?
প্রথমেই একটু বুঝে নিই - মানসিক চাপ বা স্ট্রেস আসলে কি জিনিস? অনেক সহজ ভাষায় বললে, যখন আমাদের শরীর বা মনের উপর স্বাভাবিকের চেয়ে বেশি চাপ পড়ে, তখন শরীর একটা বিশেষ প্রতিক্রিয়া দেখায়। তখন আমাদের শরীরে অ্যাড্রেনালিল আর কর্টিসল হরমোন বেড়ে যায়। এই অবস্থাকে আমরা মানসিক চাপ বলি।
কেন হয় মানসিক চাপ? কারণ কিন্তু নানারকম হতে পারে;
- মাথা ধরে, ঘাড়ে-কাঁধে ব্যথা হয়
- ঘুম আসে না বা বেশি ঘুম আসে
- খেতে ইচ্ছা করে না বা বেশি খেতে ইচ্ছা করে
- সব সময় মন খারাপ থাকে, কিছুই ভালো লাগেনা
- রাগ বেশি হয়, ছোটখাটো বিষয়েও মেজাজ খারাপ হয়ে যায়
- শরীর সবসময় ক্লান্ত লাগে
- মনোযোগ দিতে সমস্যা হয়
যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকে, তাহলে বুঝবেন মানসিক চাপ আপনার সঙ্গী হয়ে গেছে। কিন্তু ভয় পাবেন না। কারণ মানসিক চাপ কমানোর সহজ পাঁচটি ঘরোয়া উপায় জানা থাকলে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
কেন ঘরোয়া উপায়? ওষুধের প্রয়োজন নেই!
এখন প্রশ্ন হল - এ ঘরোয়া উপায় গুলো কি কি? চলুন জেনে নেওয়া যাক মানসিক চাপ কমানোর সহজ পাঁচটি ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত।
প্রথম উপায়: শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম
মানসিক চাপ কমানোর সহজ পাঁচটি ঘরোয়া উপায় এর মধ্যে সবচেয়ে সহজ এবং কার্যকরী হল শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম।হ্যাঁ, শুধু শ্বাস নেওয়ার নিয়মটা একটু বদলে দিলেই মন অনেক শান্ত হয়। কেন কাজ করে? কারণ যখন আমরা চাপে থাকি, তখন আমাদের শ্বাস-প্রশ্বাসের অগোছালো হয়ে যায়। দ্রুত দ্রুত শ্বাস নিই, গভীর শ্বাস নিতে পারি না। আবার শ্বাস ঠিক করলে মনের অবস্থাও ঠিক হয়।
কিভাবে করবেন?
👉পদ্ধতি:গভীর শ্বাস নেওয়া
- প্রথমে একটি শান্ত জাগায় বসুন। জানালার পাশে বসতে পারেন, একটু হাওয়া লাগবে।
- চোখ বন্ধ করুন।
- ধীরে ধীরে নাক দিয়ে গভীর শ্বাস নিন। শ্বাস নেওয়ার সময় মনে করুন যেন পেটটা ফুলে উঠেছে।
- এবার ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। মনে করুন যেন পেটটা ভিতরে ঢুকে যাচ্ছে।
- এবার ৫-১০ বার করুন। দিনে ২-৩ বার করতে পারেন।
- প্রথমে শ্বাস ছেড়ে দিন পুরোপুরি।
- এবার নাক দিয়ে ধীরে ৪ সেকেন্ড শ্বাস নিন।
- ৭ সেকেন্ড শ্বাস আটকে রাখুন।
- ৮ সেকেন্ড ধরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন।
- এভাবে ৪-৫ বার করুন। ঘুমানোর আগে করলে ভালো ঘুম হয়।
- ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ডান নাকের ছিদ্র বন্ধ করুন।
- বাম নাক দিয়ে শ্বাস নিন।
- এবার বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস ছাড়ুন।
- ডান নাক দিয়ে শ্বাস নিন, ন তারপর বামনাক দিয়ে শ্বাস ছাড়ুন।
- এভাবে ৫-৭ বার করুন।
কখন করবেন?
আঞ্চলিক টিপস:
দ্বিতীয় উপায়: নিয়মিত শরীর চর্চা ও হাঁটা
- প্রতিদিন সকালে বা বিকেলে ৩০ মিনিট হাঁটুন।
- হাঁটার সময় ফোন না দেখে চারপাশের দিকে তাকান। গাছপালা দেখুন, পাখির ডাক শুনুন।
- যদি সময় না পান, তাহলে অফিসে যাওয়ার সময় অটো বা বাস থেকে এক স্টপ আগে নেমে হেঁটে যান।
স্ট্রেচিং বা হালকা ব্যায়াম:
- সকালে ঘুম থেকে উঠে ৫-১০ মিনিট করুন। হাত-পা টেনে টেনে করুন।
- ঘাড় ঘোরান,কাঁধ ঘোরান। যারা অফিসে সারাদিন কম্পিউটারে কাজ করেন, তাদের জন্য এটি খুব জরুরী।
- মেরুদন্ড সোজা করে বসুন। কয়েকবার সামনে-পেছনে ঝুকুন।
যোগব্যায়াম:
- শিশু আসন: মাটিতে হাঁটু গেড়ে বসে সামনে ঝুঁকে পড়ুন। কপাল মাটিতে রাখুন। এতে মেরুদন্ড ও ঘাড়ের চাপ কমে।
- সূর্য নমস্কার: এটি পুরো শরীরের ব্যায়াম। তবে শুরুতে ২-৩ বার করলেই হবে।
- শবাসন: শুয়ে পুরো শরীর শিথিল করে দিন। চোখ বন্ধ করুন।৫-১০ মিনিট এভাবে করুন।
- বাড়ির সিঁড়ি দিয়ে উঠানামা করা
- বাগানে পানি দেওয়া, গাছের যত্ন নেওয়া
- বাসা পরিষ্কার করা
- বাজারে হেঁটে যাওয়া
আঞ্চলিক টিপস:
তৃতীয় উপায়: পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি
কোন খাবার মানসিক চাপ কমায়?
- কলা: কলা আছে তীব্র ফ্যান, যা মন ভালো রাখতে সাহায্য করে।
- আপেল: ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর।
- পেয়ারা, আমলকি: ভিটামিন সি-এর ভালো উৎস। ভিটামিন সি মানসিক চাপ কমায়।
- শাকপাতা: পালং শাক, লাল শাক, পুঁইশাক - এগুলোতে ফোলেট আছে, যা মন ভালো রাখে।
- কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট - এগুলোর ম্যাগনেসিয়াম মানসিক চাপ কমায়।
- তিল সূর্যমুখী বীজ - এসবও পুষ্টি আছে।
- দুধ, দই, ঘোল - এগুলোতে ক্যালসিয়াম আছে যা মনকে শান্ত রাখে।
- রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ খেলে ভালো ঘুম হয়।
কোন খাবার এড়িয়ে চলবেন?
- অতিরিক্ত চিনি: কোমল পানীয়, মিষ্টি - এগুলো সাময়িক ভালো লাগলেও পরে চাপ বাড়ায়।
- ক্যাফেইন: অতিরিক্ত চা-কফি খেলে ঘুমের সমস্যা হয়, চাপ বাড়ে।
- ফাস্টফুড: তেল-মসলার খাবার শরীরের উপর চাপ ফেলে
- অ্যালকোহল: অনেকে মনে করেন অ্যালকোহল চাপ কমায়, কিন্তু আসলে এটি চাপ বাড়ায়।
পানি খাওয়ার গুরুত্ব
- প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করুন।
- সকালে ঘুম থেকে উঠে ১-২ গ্লাস পানি পান করুন।
- খাওয়ার আগে এক গ্লাস পানি খান।
- সারাদিন পানি পাশে রেখে কাজ করুন।
আঞ্চলিক টিপস:
- সকালে উঠে এক গ্লাস গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে খান।
- দুপুরে ভাতের সঙ্গে ডাল, শাক, সবজি রাখুন।
- বিকালে চায়ের সঙ্গে বিস্কুটের বদলে এক মুঠো বাদাম খান।
চতুর্থ উপায়: পর্যাপ্ত ও মানসম্মত ঘুম
কিভাবে ভালো ঘুম নিশ্চিত করবেন?
- প্রতিদিন রাতে একই সময়ে বিছানায় যান।
- সকালেও একই সময়ে উঠুন।
- ছোট দিনেও এ রুটিন না ভাঙ্গার চেষ্টা করুন।
- ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগেই মোবাইল, ল্যাপটপ, টিভি বন্ধ করে দিন।
- ফোনের লীল আলো ঘুমের হরমোন মেলাটোনিন নষ্ট করে।
- ফোনের পরিবর্তে বই পড়তে পারেন।
- এক গ্লাস দুধ খেতে পারেন।
- এক কাপ কেমোমাইল চা খেতে পারেন।
- বেশি ভাজাপোড়া বা মসলাদার খাবার খাবেন না।
- ঘর অন্ধকার রাখুন। ভালো থাকলে ঘুম আসতে চাই না।
- ঘরের তাপমাত্রা মাঝারি রাখুন
- নরম বালিশ ও চাদর ব্যবহার করুন।
- ২০-৩০ মিনিট পরও ঘুম না আসলে বিছানা থেকে উঠে পড়ুন।
- হালকা কিছু করুন - বই পড়ুন, গান শুনুন।
- আবার ঘুম পেলে বিছানায় যান।
দাদি-নানিদের টোটকা:
পঞ্চম উপায়: মনকে ব্যস্ত রাখা ও নিজের জন্য সময়
মানসিক চাপ কমানোর সহজ পাঁচটি ঘরোয়া উপায় এর পঞ্চম এবং শেষ উপায়টি হলো মনকে ব্যস্ত রাখা এবং নিজের জন্য সময় বের করা। অনেক সময় আমরা এত ব্যস্ত থাকি যে নিজের জন্য সময়টাই পাইনা। আবার কিছুক্ষন ফ্রি পেলেই মোবাইল হাতে তুলে নিই। আর মোবাইলে নেতিবাচক খবর, অন্যের সুখী জীবন দেখে মন আরও খারাপ হয়।
কিভাবে মনকে ব্যস্ত রাখবেন?
- আপনি কি করতে ভালোবাসেন? গান গাইতে, ছবি আঁকতে, বাগান করতে, রান্না করতে - যা পছন্দ, সেটা করুন।
- সপ্তাহে কিছু সময় এই কাজের জন্য রাখুন।
- নতুন কিছু শিখতে পারেন। যেমন: নতুন রান্না, নতুন ভাষা, গিটার বাজানো।
👉প্রকৃতির সাথে সময় কাটান:
- বারান্দায় বসে সকালের সূর্য দেখুন।
- কাছের পার্কে একটু বসুন।
- বাড়িতে কিছু গাছ লাগান। গাছে যত্ন নিলে মন ভালো থাকে।
- ছাদে গিয়ে আকাশ দেখুন, মেঘ দেখুন।
- দিনে যা মন খারাপের ঘটনা ঘটেছে, সেগুলো লিখে ফেলুন
- লিখলে মনের ভার কিছুটা কমে যায়।
- কৃতজ্ঞতা ডায়েরী রাখতে পারেন। দিনে তিনটি ভালো ঘটনা লিখুন।
- পরিবারের সাথে বসে আড্ডা দিন। বড়দের সাথে গল্প করুন, ছোটদের সাথে খেলুন।
- বন্ধুদের সাথে কথা বলুন। ফোনে হলেও কথা বলুন।
- মোবাইল ফোনকে কিছু সময়ের জন্য দূরে রাখুন।
- প্রতিদিন১০-১৫ মিনিট ধ্যান করুন। চুপচাপ বসে থাকুন।
- যার যার ধর্ম বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করুন। এতে মন শান্ত হয়।
- আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে সবকিছু ছেড়ে দিতে পারেন। বিশ্বাস রাখুন সব ঠিক হয়ে যাবে।
আঞ্চলিক টিপস:
আমাদের এলাকায় বড়রা বলতেন - " মন খারাপ করলে বাইরে বেরিয়ে একটু হাঁটাহাঁটি কর।" সত্যিই তাই। বাইরে বেরিয়ে পড়লে মন একটু হলেও ভালো হয়।
আরেকটা কথা - অনেকেই ভাবেন, কাউকে না বলে নিজের কষ্ট চেপে রাখাই ভালো। কিন্তু এটা ঠিক নয়। কাছের মানুষদের সাথে কষ্ট ভাগ করে নিলে মন হালকা হয়।
মানসিক চাপ কমানোর সহজপাচটি ঘরোয়া উপায় এর মধ্যে এটি পঞ্চম, কারণ মনকে ব্যস্ত রাখা মানে চাপের কথা ভাবার সময় না দেওয়া। আর নিজের জন্য সময় মানে নিজের যত্ন নেওয়া।
মানসিক চাপ কমানোর আর ও কিছু ঘরোয়া টিপস
উপরে আমরা মানসিক চাপ কমানোর সহজ পাঁচটি ঘরোয়া উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তবে এছাড়াও আর ও কিছু বিষয় আছে যা মেনে চললে চাপ অনেকটা কমে যায়।
আমাদের দেশে তেল মালিশের চল অনেক পুরনো। সপ্তাহে একদিন মাথা ও গায়ে তেল মালিশ করলে শরীরের ক্লান্তি দূর হয়, মন ভালো থাকে। নারিকেল তেল, সরিষার তেল, অলিভ অয়েল - যে কোন তেল ব্যবহার করতে পারেন।
👉গরম পানিতে পা ডুবিয়ে রাখা:
দিন শেষে ক্লান্ত লাগলে এক বালতি গরম পানিতে পা ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখুন। এতে ক্লান্তি দূর হয়, মন শান্ত হয়। পানি থেকে তুলে নিয়ে পায়ের তলায় একটু তেল মালিশ করতে পারেন।
আপনার পছন্দের গান শুনুন। মৃদু, শান্ত গান মানসিক চাপ কমাতে সাহায্য করে। পাখির ডাক, প্রকৃতির শব্দ-এগুলোও শুনতে পারেন।
👉হাসি ও আনন্দ:
হাসি মানসিক চাপ কমানোর সবচেয়ে সহজ উপায়। পছন্দের কমেডি শো দেখুন, বন্ধুদের সাথে মজা করুন। হাসলে শরীরে এন্ডোরোফিন নিঃসৃত হয়, চাপ কমে।
হ্যাঁ এটা একটু অদ্ভুত শোনালেও কাজ করে। নিজেকে প্রশ্ন করুন - "আমি এত চাপ নিচ্ছি কেন? সত্যিই কি এটা এত বড় সমস্যা? অনেক সময় নিজের সাথে কথা বললে বিষয়টা সহজ হয়ে যায়।
কখন বুঝবেন ডাক্তার দেখানো দরকার?
মানসিক চাপ কমানোর সহজ পাঁচটি ঘরোয়া উপায় অনেকের জন্যই কার্যকরী। কিন্তু কিছু ক্ষেত্রে চাপ এত বেশি হয়ে যায় যে ঘরোয়া উপায় আর কাজ হয় না। তখন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরী।
নিচের লক্ষণ গুলো থাকলে দেরি না করে ডাক্তার দেখান:
- অনেকদিন ধরে ঘুম আসছে না বা বেশি ঘুমাচ্ছেন
- খেতে ইচ্ছে করছে না, ওজন অনেক কমে যাচ্ছে
- সারাক্ষণ দুশ্চিন্তা করছেন, মন থেকে সরছেনা
- আত্মহত্যার চিন্তা আসছে
- কাউকে দেখতে ইচ্ছা করছে না, সব সময় একা থাকতে চান
- শারীরিক সমস্যা দেখা দিচ্ছে-মাথা ব্যাথা, বুক ধরফর করা
- কাজ করতে পারছেন না, মনোযোগ দিতে পারছেন না
এসব লক্ষণ দেখা দিলে মনোরোগ বিশেষজ্ঞ বা সাইক্রিয়াটিস্টদের পরামর্শ নিন। এতে কোন লজ্জার কিছু নেই। ঠিক যেমন শরীরের অসুখের জন্য ডাক্তার দেখান, মনের অসুখের জন্যও ডাক্তার দেখানো দরকার।
মানসিক চাপ নিয়ে কিছু ভুল ধারণা
আমাদের সমাজে মানসিক চাপ নিয়ে অনেক ভুল ধারণা আছে। কয়েকটা সাধারন ভুল ধারণা আর সঠিক তথ্য জেনে নেওয়া যাক:
👉সঠিক: মানসিক চাপ যে কারো হতে পারে। এটি দুর্বলতার লক্ষণ নয়। বরং চাপ মোকাবেলা করা মানেই শক্তিমান হওয়া।
👉সঠিক: না, লোকে হাসবে না। বরং অনেকেই আপনার কথা শুনতে চাইবে। কাছের মানুষদের সাথে কথা বলুন।
👉সঠিক: ছেলে মেয়েদেরও মানসিক চাপ হয়। পড়ার চাপ, বন্ধুদের চাপ - এসব তাদের হয়।
👉সঠিক: অ্যালকোহল সাময়িক ভুলে রাখে, কিন্তু পরে চাপ আরো বাড়ায়। এটি কখনো সমাধান নয়।
প্রতিদিনের রুটিন: মানসিক চাপমুক্ত থাকার জন্য
মানসিক চাপ কমানোর সহজ পাঁচটি ঘরোয়া উপায় মেনে চলার পাশাপাশি একটি প্রতিদিনের রুটিন তৈরি করা ভালো। নিচে একটি নমুনা রুটিন দেওয়া হল:
সকাল:
- ৬:০০: ঘুম থেকে উঠুন
- ৬:১৫: ১ গ্লাস পানি পান করুন
- ৬:৩০: হালকা ব্যায়াম বা হাটা ৩০ মিনিট
- ৭:০০: সাসের ব্যায়াম ১০ মিনিট
- ৭:৩০: সকালের নাস্তা পুষ্টিকর খাবার
- ৮:০০: কাজ শুরু করুন
- দুপুরের খাবার শাক সবজি রাখুন
- বিকেলে একটু হাঁটুন বা গান শুনুন
- পানি পান করতে ভুলবেন না
রাত:
- ৯:০০: হালকা খাবার খান
- ১০:০০: মোবাইল বন্ধ করুন, বই পড়ুন
- ১০:৩০: এক গ্লাস দুধ খান
- ১১:০০: ঘুমাতে যান
এটি শুধু একটি উদাহরণ।। আপনার সুবিধা অনুযায়ী সময় পরিবর্তন করতে পারেন।
উপসংহার
আজকের এই দীর্ঘ আর্টিকেলে আমরা মানসিক চাপ কমানোর সহজ পাঁচটি ঘরোয়া উপায় নিয়ে বিস্তারিত জানলাম। আসুন একবার সংক্ষেপে সেগুলো মনে করিয়ে দিই:
দ্বিতীয়: নিয়মিত শরীরচর্চা ও হাটা - দিনে ৩০ মিনিট হাঁটুন।
তৃতীয়: পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি - ফল, সবজি, বাদাম খান, পানি পান করুন।
পঞ্চম: মনকে ব্যস্ত রাখা ও নিজের জন্য সময় - শখের কাজ করুন, প্রকৃতির সাথে সময় কাটান।
মনে রাখবেন, মানসিক চাপ অস্বাভাবিক কিছু নয়। এটা জীবনের অংশ। কিন্তু এই চাপ যদি আপনাকে কষ্ট দেই, আপনার স্বাভাবিক জীবনকে ব্যাহত করে, তাহলে সেটা মোকাবিলা করতে হবে। মানসিক চাপ কমানোর সহজ পাঁচটি ঘরোয়া উপায় গুলো নিয়মিত চর্চা করলে আপনি দেখবেন ধীরে ধীরে চাপ কমছে, মন ভালো হচ্ছে।
আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা এখনো অনেকের কাছে লজ্জার বিষয়। এই লজ্জা কাটিয়ে উঠতে হবে। আপনার যদি মনে হয় চাপ বেশি হচ্ছে, তাহলে কাছের মানুষদের সাথে কথা বলুন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। এতে কোন লজ্জা নেই।
শেষ কথা - নিজেকে সময় দিন। নিজের যত্ন নিন। কারণ আপনি যদি নিজেই নিজের যত্ন না নেন, তাহলে অন্য কেউ তা পারবে না। নিজের মনকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর মনে রাখবেন প্রতিটি সমস্যারই সমাধান আছে। শুধু একটু সময় লাগতে পারে, ধৈর্য ধরতে হবে।
আশা করি আজকের আর্টিকেলে আপনাদের ভালো লেগেছে। মানসিক চাপ কমানোর সহজ পাঁচটি ঘরোয়া উপায় গুলো নিজের জীবনে প্রয়োগ করুন। দেখবেন মন অনেক হালকা হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। আল্লাহ আপনার মঙ্গল করুন।



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url