চুলের আগা ফাটা রোধ করার সহজ ঘরোয়া উপায়
চুলের আগা ফাটা রোধ করার সহজ ঘরোয়া উপায় - যা সত্যিই কাজ করে
চুল আঁচড়াতে গিয়ে হঠাৎ লক্ষ্য করলেন চুলের ডগাগুলো দুই ভাগ হয়ে গেছে? অথবা আয়নায় তাকিয়ে দেখলেন চুলের আগা এত রুক্ষ আর ঝাঁকড়া হয়ে গেছে যে দেখতেই ভালো লাগছে না? এই অনুভূতি কিন্তু একা আপনার না। বাংলাদেশে প্রায় প্রতিটি মেয়ের - এবং এখন অনেক ছেলেরও - এই সমস্যা হয়।
কিন্তু সমস্যা হলে, আমরা অনেকেই এই বিষয়টাকে হালকাভাবে নেই। মনে করি, " আরে, একটু কেটে দিলেই তো হবে।" কিন্তু প্রতিবার কাটার পরেও আবার একই জায়গায় ফিরে আসে সমস্যা। কারণ সমস্যার গোড়া ধরে টান না দিলে উপরে শুধু ছাঁটাই কোন কাজে আসে না।
আজকের এই লেখাই আমি আপনাদের বলব চুলের আগা ফাটা রোধ করার সহজ উপায় - একেবারে মানুষের ভাষায়, বাস্তব অভিজ্ঞতা থেকে। কোন জটিল বৈজ্ঞানিক পরিভাষা না, কোন দামি পণ্যের বিজ্ঞাপন না। শুধু সহজ কথা, সহজ সমাধান।
পেজ সূচিপত্রে চুলের আগা ফাটা রোধ করার সহজ ঘরোয়া উপায় এর বিস্তারিত বর্ণনা:
- চুলের আগা কেন ফাটে? আগে সেটা বোঝা দরকার
- চুলের আগা ফাটা রোধ করার সহজ ঘরোয়া উপায়-বিস্তারিত আলোচনা
- প্রতিদিনের অভ্যাস পরিবর্তন করুন
- খাদ্যাভ্যাস পরিবর্তন করুন-ভেতর থেকে সুস্থ চুল
- কখন চুল ছাঁটবেন
- সাধারণ ভুল আমরা যা করি
- একটি সাপ্তাহিক চুলের যত্নের রুটিন
- ঋতু অনুযায়ী চুলের যত্ন
- কিছু দ্রুত টিপস যা অনেকেই জানেন না
- সত্যিকারের অভিজ্ঞতা থেকে একটি কথা
চুলের আগা কেন ফাটে? আগে সেটা বোঝা দরকার
সমাধান খোঁজার আগে একবার ভাবুন - আগা ফাটে কেন? যদি কারণটা না জানি, তাহলে সমাধান করব কিভাবে?
চুলের বাইরের আবরণ কে বলে কিউটিকল। এটা অনেকটা মাছের আসের মতো একটার উপর একটি সাজানো থাকে। যখন এই কিউটিকল ক্ষতিগ্রস্ত হয়, তখন ভেতরের অংশ বেরিয়ে আসে এবং চুল দুই ভাগ বা বেশি ভাগ হয়ে যায়। এটাকে আমরা বলি স্প্লিট এন্ড বা আগা ফাটা।
👉এই ক্ষতির পিছনে অনেক কারণ থাকতে পারে:
তাপের ক্ষতি: হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার, কার্লার - এই যন্ত্রগুলো প্রতিদিন ব্যবহার করলে চুলের কিউটিকল পুড়ে যায় এবং আগা ফাটে।
রাসায়নিক প্রক্রিয়া: কেরাটিন ট্রিটমেন্ট, পার্ম, ড্রাই বা ব্লিচ - এই রাসায়নিক প্রক্রিয়াগুলো চুলের প্রোটিন বন্ড ভেঙ্গে দেয়।
ভুলভাবে চুল আঁচড়ানো: ভেজা চুল জোরে আঁচড়ালে বা শক্ত করে বাঁধলে চুলের আগায় চাপ পড়ে।
পুষ্টির অভাব: শরীরে আয়রন, জিঙ্ক, বায়োটিন বা প্রোটিনের অভাব হলে চুল ভেতর থেকে দুর্বল হয়ে যায়।
পরিবেশগত কারণ: রোদ, দূষণ, ধুলো, শীতের শুষ্ক বাতাস - এসব চুলকে রুক্ষ ও শুষ্ক করে তোলে।
ভুল চুলের যত্ন পণ্য: সালফেট যুক্ত শ্যাম্পু, বেশি ব্যবহার করলে চুলের প্রাকৃতিক তেল চলে যায় এবং আগা শুষ্ক হয়ে ফাটে।
তোয়ালে দিয়ে জোরে মোছা: গোসলের পর তোয়ালে দিয়ে চুল ঘসলে কিউটিকল উঠে যায়।
কারণ গুলো জানলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় ভুল হচ্ছে। এবার চলুন সমাধানের দিকে যাই।
চুলের আগা ফাটা রোধ করার সহজ ঘরোয়া উপায় - বিস্তারিত আলোচনা
🔍নারিকেল তেলের হট অয়েল ট্রিটমেন্ট
নারিকেল তেল হল চুলের সবচেয়ে বিশেষ বন্ধু। এতে আছে লরিক এসিড যা চুলের ভেতরে প্রবেশ করতে পারে এবং প্রোটিনের ক্ষতি রোধ করে। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে নারিকেল তেল চুলের ভেতরে শোষিত হয় - যা অন্য তেলগুলো পারেনা।
কিভাবে করবেন:
একটু নারিকেল তেল নিন - দীর্ঘ চুলের জন্য .৩ থেকে ৪ চামচ, ছোট চুলের জন্য ২ চামচ। একটি ছোট পাত্রে তেলটা হালকা গরম করুন। এত গরম করবেন না যাতে পুড়ে যায়, শুধু হাতে লাগালে উষ্ণ লাগবে এতটুকু।
এখন চুলের আগা থেকে শুরু করে মাঝ বরাবর তেল লাগান।মাথার তালুতে না লাগালেও চলবে, কারণ লক্ষ্য হলো আগার যত্ন। হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর একটা শাওয়ার ক্যাপ পরুন বা একটা গরম তোয়ালে মাথায় জড়িয়ে নিন।
১ ঘন্টা সারারাত রেখে শ্যাম্পু করুন।সপ্তাহে একবার বা দুইবার এই ট্রিটমেন্ট করলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই চুনের আগা নরম হতে শুরু করবে।
🔍ডিমের মাস্ক - প্রোটিনের প্রাকৃতিক উৎস
চুল মূলত কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি। যখন চুলে প্রোটিনের হয়, তখন আগা ফাটে। ডিমে আছে প্রচুর প্রোটিন যা সরাসরি চুলকে পুষ্টি দেয়।
ডিমের হেয়ার মাস্ক বানানো পদ্ধতি:
একটি পুরো ডিম নিন। সাথে মেশান ২ চামচ অলিভ অয়েল এবং ১ চামচ মধু। ভালো করে ফেটিয়ে নিন। এই মিশ্রণ চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরুন। ৩০ মিনিট রাখুন।।
তারপর ঠান্ডা পানি দিয়ে শ্যাম্পু করুন। গরম পানি দিলে ডিম রান্না হয়ে যাবে - সেটা চুল থেকে বের করা কষ্টকর হবে।
মাসে দুইবার এই মাস্ক ব্যবহার করলে চুল অনেক শক্তিশালী হবে এবং চুলের আগা ফাটা রোধ করার সহজ ঘরোয়া উপায় হিসেবে এটি সত্যিই অনেক কার্যকর।
🔍মধু ও অলিভ অয়েলের ডিপ কন্ডিশনিং মাস্ক
মধু একটি প্রাকৃতিক হিউমেক্ট্যান্ট - অর্থাৎ এটি বাতাস থেকে আর্দ্রতা শুষে চুলে ধরে রাখে। অলিভ অয়েলে আছে ওলেইক এসিড যা চুলে গভীরভাবে প্রবেশ করে এবং আর্দ্রতা ধরে রাখে।
কিভাবে বানাবেন:
দুই চামচ মধু এবং দুই চামচ অলিভ অয়েল একসাথে মেশান। চাইলে কয়েক ফোটা ল্যাভেন্ডার এসেন্সিয়াল ওয়েল মেশাতে পারেন। এই মিশ্রণ চুলের মাঝ থেকে আগ পর্যন্ত ভালো করে লাগান।
৩০ থেকে ৪৫ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। প্রতি দুই সপ্তাহে একবার ব্যবহার করুন।
🔍অ্যালোভেরা জেল - চুলের সেরা প্রাকৃতিক কন্ডিশনার
অ্যালোভেরায় আছে প্রোটিওলাইটিক এনজাইম যা মাথার তালুর মৃত কোষসরিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া এতে আছে প্রায় ৭৫ টির বেশি পুষ্টি উপাদান যা চুলকে ময়েশ্চারাইজার করে এবং আগা ফাটা কমায়।
কিভাবে ব্যবহার করবেন:
তাজা অ্যালোভেরা পাতা থেকে জেল বের করুন। শ্যাম্পু করার পরে চুল আধা ভেজা থাকা অবস্থায় আগায় এই জেল লাগান। ধুবেন না। এটা লিভ-ইন কন্ডিশনার হিসেবে কাজ করবে।
প্রতিদিন বা একদিন পরপর ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণ প্রাকৃতিক বলে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
🔍কলার হেয়ার মাস্ক
কলায় আছে পটাশিয়াম, প্রাকৃতিক তেল এবং ভিটামিন যা চুলকে নরম, চকচকে ও শক্তিশালী করে। এটি চুলের ইলাস্টিসিটি বাড়ায় - অর্থাৎ চুল টানলে ছিড়বে না বরং আগের অবস্থায় ফিরে আসবে।
কিভাবে বানাবেন:
একটি পাকা কলা ভালো করে থেঁতো করুন। কোন দলা যেন না থাকে - কারণ দলা চুল থেকে বের করা কষ্টকর। সাথে এক চামচ নারিকেল তেল এবং এবং এক চামচ মধু মেশান।
চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে শ্যাম্পু করুন। মাসে দুইবার করলেই যথেষ্ট।
🔍ক্যাস্টর অয়েল ও নারিকেল তেলের মিশ্রণ
কাস্টর অয়েল বা রিসিনের তেল একটু ঘন প্রকৃতির। এতে আছে রিসিনোলেইক এসিড যা চুলের আর্দ্রতা ধরে রাখতে এবং আগা ফাটা কমাতে অত্যন্ত কার্যকর। কিন্তু ঘন বলে একা ব্যবহার করা কঠিন, তাই নারিকেল তেলের সঙ্গে মেশানো হয়।
মিশ্রণের অনুপাত:
একভাগ কাস্টর অয়েল আর দুই ভাগ নারিকেল তেল মিশিয়ে নিন। শুধু চুলের আগায় এবং মাঝ বরাবর লাগান। রাতে লাগিয়ে সকালে শ্যাম্পু করুন। সপ্তাহে একবার এটি ব্যবহার করুন।
🔍দইয়ের হেয়ার মাস্ক
দইয়ে আছে ল্যাকটিকএসিড যা চুলের কিউটিকলকে মসৃণ করে এবং প্রোটিন যা চুলকে পুষ্টি দেয়। বাড়িতে টক দই দিয়ে দারুন একটা হেয়ার মাস্ক বানানো যায়।
কিভাবে বানাবেন:
আধা কাপ টক দই নিন। সাথে এক চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মেশান। চুলে লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট রাখুন। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
সপ্তাহে একবার করলে চুল নরম, চকচকে হবে এবং আগা ফাটার সমস্যাও কমবে।
🔍আমলকি ও মেথির তেল
আমলকিতে আছে প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। মেথিতে আছে প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড। এই দুটি উপাদান একসাথে চুলকে ভেতর থেকে শক্তিশালী করে এবং আগা ফাটা প্রতিরোধ করে।
কিভাবে বানাবেন:
এক কাপ নারিকেল তেলে পাঁচ থেকে ছয়টি আমলকি (শুকানো বা তাজা) এবং দুই চামচ মেথি দানা দিয়ে মাঝারি আচে ১৫ থেকে ২০ মিনিট ফোটান। ঠান্ডা করে ছেকে বোতলে রেখে দিন।
সপ্তাহে দুইবার এই তেল চুলে লাগান। এই তেল শুধু আগা ফাটাই কমায় না, চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।
🔍ভিটামিন ই তেল
ভিটামিন ই একটি শক্তিশালী আন্টি অক্সিডেন্ট। এটি চুলের অক্সিডেটিভ স্টেস কমায় এবং কিউটিকলকে মেরামত করতে সাহায্য করে। ক্যাপসুল এর আকারে ফার্মেসীতে পাওয়া যায়।
কিভাবে ব্যবহার করবেন:
দুই থেকে তিনটি ভিটামিন ই ক্যাপসুল কেটে তেল বের করুন। নারিকেল তেল বা অলিভ অয়েল এর সাথে মিশিয়ে চুলে লাগান। সপ্তাহে একবার ব্যবহার করুন। এটিও চুলের আগা ফাটা রোধ করার সহজ ঘরোয়া উপায় হিসেবে অত্যান্ত জনপ্রিয়।
🔍পেঁয়াজের রস ও অলিভ অয়েলের মিশ্রণ
শুনতে একটু অদ্ভুত লাগছে? কিন্তু পেঁয়াজে আছে প্রচুর সালফার যা চুলের কেরাটিন উৎপাদনে সাহায্য করে এবং চুলকে শক্তিশালী করে।
কিভাবে বানাবেন:
একটি বড় পেঁয়াজ থেতোঁ করে রস বের করুন। সমপরিমাণ অলিভ অয়েল মেশান। চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ভালো করে শ্যাম্পু করুন - দুই বার শ্যাম্পু করলে গন্ধ চলে যাবে।
মাসে দুইবার ব্যবহার করুন।
প্রতিদিনের অভ্যাস পরিবর্তন করুন
শুধু হেয়ার মাস্ক আর তেল দিলেই কিন্তু চুলের আগা-ফাটা রোধ করার সহজ ঘরোয়া উপায় পুরোপুরি কাজ করবে না। কিছু প্রতিদিনের অভ্যাস পরিবর্তন করতে হবে। এই অভ্যাসগুলো হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু এগুলোর প্রভাব অনেক বড়।
ভেজা চুল কখনো আঁচড়াবেন না
ভেজা চুল শুকনো চুলের চেয়ে তিনগুণ বেশি দুর্বল থাকে। এই অবস্থায় চিরুনি বা ব্রাশ দিয়ে টানলে চুল ছিড়ে যায় এবং আগা ফাটে। গোসলের পরে চুল আধা শুকিয়ে নিন। তারপর মোটা দাঁতের চিরুনি দিয়ে আলতো করে নিচ থেকে উপরে আচড়ান।
তোয়ালে দিয়ে ঘষবেন না
গোসলের পরে অনেকেই মাথায় তোয়ালে জড়িয়ে জোরে ঘষেন। এতে চুলের কিউটিকল উঠে যায়। পরিবর্তে নরম তোয়ালে বা পুরনো টি শার্ট দিয়ে হালকা চাপ দিয়ে পানি শুষে নিন।
হিট স্টাইলিং কমিয়ে আনুন
হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার বা কার্লা র - এগুলো চুলের সবচেয়ে বড় শত্রু। যদি একবারে ছাড়তে না পারেন, তাহলে অবশ্যই হিট প্রোটেক্ট্যান্ট স্প্রে ব্যবহার করুন। আর তাপমাত্রা সর্বোচ্চ ১৮০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন।
চুল আঁটসাঁট করে বাঁধবেন না
পনিটেল বা বান যদি খুব শক্ত করে বাধেন, তাহলে চুলের আগায় চাপ পড়ে এবং দুর্বল হয়ে ফাটে। স্ক্রাঞ্চি বা কাপড়ের হেয়ার টাই ব্যবহার করুন। রাবার ব্যান্ড একদম না।
রাতে চুল খুলে ঘুমান বা আলতো করে বাধুন
রাতে বালিশের সাথে চুলের ধর্ষণে আগা ফাটে। সিল্ক বা সাটিন বালিশের কভার ব্যবহার করুন - এতে ঘর্ষণ অনেক কম হয়। অথবা চুল আলতোভাবে বেঁধে ঘুমান।
সঠিক শ্যাম্পু বেছে নিন
সালফেট-মুক্ত এবং প্যারাবেন- মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। এই ধরনের শ্যাম্পু চুলের প্রাকৃতিক তেল নষ্ট করে না। প্রতিদিন শ্যাম্পু না করে সপ্তাহে দুই থেকে তিনবার করুন।
কন্ডিশনার ব্যবহার করুন - কিন্তু সঠিকভাবে
শ্যাম্পু করার পর কন্ডিশনার শুধু চুলের মাঝ থেকে আগা পর্যন্ত লাগান, মাথার তালুতে না। দুই থেকে তিন মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি আগা নরম রাখে এবং ফাটা প্রতিরোধ করে।
খাদ্যাভ্যাস পরিবর্তন করুন - ভেতর থেকে সুস্থ চুল
শুধু বাইরে থেকে যত্ন নিলেই হবে না। চুলের স্বাস্থ্য অনেকটাই নির্ভর করে আমরা কি খাচ্ছি তার উপর। চুলের আগা ফাটা রোধ করার সহজ ঘরোয়া উপায় হিসেবে সঠিক খাদ্যাভাস মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রোটিন: চুল প্রোটিন দিয়ে তৈরি বলে প্রোটিন যুক্ত খাবার বেশি খান। ডিম, মাছ, মুরগির মাংস, ডাল, বাদাম - এসব নিয়মিত খান।
বায়োটিন: বায়োটিন বা ভিটামিন বি৭ চুলের বৃদ্ধি এবং শক্তির জন্য অপরিহার্য। ডিমের কুসুম, বাদাম, মিষ্টি আলু এবং আভাকাডোতে প্রচুর বায়োটিন আছে।
ওমেগা-৩ ফ্যাটি এসিড: মাছ (বিশেষ করে স্যামন, ম্যাকেরেল, সার্ডিন), চিয়া সিড এবং আখরোটে আছে ওমেগএ-৩ যা চুলকে ভেতর থেকে আর্দ্র রাখে।
আয়রন:আয়রন এর অভাবে চুল দুর্বল হয় এবং আগা ফাটে। কলিজা, পালং শাক, মটরশুটি এবং তিলে প্রচুর আয়রন আছে।
ভিটামিন সি: আয়রন শোষণে সাহায্য করে। আমলকি, পেয়ারা, লেবু এবং কাঁচা মরিচ ভিটামিন সির ভালো উৎস।
পানি: দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন। শরীর হাইড্রেটেড না থাকলে চুল ও শুষ্ক হয়।
কখন চুল ছাটবেন?
একটা বিষয় পরিষ্কার করা দরকার - একবার আগা ফাটলে এটা মেরামত করা যায় না। ঘরোয়া পদ্ধতি গুলো নতুন আগা ফাটা রোধ করে এবং বিদ্যমান ফাটা আগাকে কিছুটা মসৃণ দেখায়। কিন্তু ইতিমধ্যে ফাটা আগার চূড়ান্ত সমাধান হলো ছাঁটা।
প্রতি ছয় থেকে আট সপ্তাহে একবার মাত্র ১ সেন্টিমিটার করে আগা ছেঁটে দিন। এতে ফাটা আগা সরে যাবে এবং নতুন করে ফাটা কম হবে।
অনেকে ভয় পান যে ছাঁটলে চুল ছোট হয়ে যাবে। কিন্তু ভাবুন - ফাটা আগাওয়ালা লম্বা চুল নাকি স্বাস্থ্যকর ছোট চুল - কোনটি বেশি সুন্দর দেখায়?
সাধারণ ভুল যা আমরা করি
আসুন একটু সৎ ভাবে ভাবি - আমরা অনেক সময় না জেনে কিছু ভুল করি যা চুলের ক্ষতি করে। এ ভুলগুলো শুধরে নিলে চুলের আগা ফাটা রোধ করা সহজ ঘরোয়া উপায় গুলো আর ও কার্যকর হবে।
ভুল ১: একদিনে ফল আশা করা। চুলের যত্নে ধৈর্য লাগে। তিন থেকে চার সপ্তাহ নিয়মিত যত্ন করলে তারপর পরিবর্তন বোঝা যাবে।
ভুল ২: বেশি করলে বেশি ফল পাব। সপ্তাহে একবারের বদলে প্রতিদিন হেয়ার মাস্ক করলে ত্বক বা চুলে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে।
ভুল ৩: একটি পদ্ধতিতে কাজ না হলে হাল ছেড়ে দেওয়া। সবার চুল এক না। কারো চুল মোটা, কারো চুল সরু, কারো তো লাগতো, কারো শুষ্ক। কয়েকটি পদ্ধতি ট্রাই করুন এবং দেখুন কোনটি আপনার চুলে সবচেয়ে ভালো কাজ করে।
ভুল ৪: গোসলের পরে চুল না শুকিয়ে বাধা। ভেজা বা আধাভেজা চুল বেঁধে রাখলে চুলে ছত্রাক হতে পারে এবং আগা দুর্বল হয়।
ভুল ৫: শুধু আগার যত্ন নেওয়ানেওয়া, মাথার তালু ভুলে যাওয়া। স্বাস্থ্যকর চুলের শুরু স্বাস্থ্যকর মাথার তালু থেকে। মাথার তালুর যত্নও সমান ভাবে নিতে হবে।
একটি সাপ্তাহিক চুলের যত্নের রুটিন
এখন চলুন সবকিছু গুছিয়ে একটি ব্যবহারিক সাপ্তাহিক রুটিন তৈরি করে:
সোমবার রাতে: নারিকেল তেল বা আমলকি-মেথির তেল গরম করে চুলে লাগান। সারারাত রেখে সকালের শ্যাম্পু করুন।
মঙ্গলবার সকালে: সালফেট-মুক্ত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার লাগান। চুল আধা শুকিয়ে আলোভেরা জেল আগায় লাগান।
বুধবার: বিশ্রাম দিন। শুধু আলতো করে আচড়ান।
বৃহস্পতিবার রাতে: ডিমের মাস্ক বা মধু-অলিভ অয়েলের মাস্ক লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
শুক্রবার: শ্যাম্পু ও কন্ডিশনার।
শনিবার: চুলকে বিশ্রাম দিন। কোন স্টাইলিং না।
রবিবার: হালকা তেল মালিশ এবং প্রয়োজনে স্ক্রাব।
এইরুটিন মেনে চললে দুই থেকে তিন মাসের মধ্যে চুলে দৃশ্যমান পরিবর্তন আসবে।
ঋতু তু অনুযায়ী অনুযায়ী চুলের যত্ন
বাংলাদেশের আবহাওয়া বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম। তাই চুলের যত্নেও পরিবর্তন আনতে হবে।
গ্রীষ্মকালে: ঘাম বেশি হয়, তাই চুলে ময়লা জমে। হালকা শ্যাম্পু বেশি ব্যবহার করুন। রোদ থেকে চুল বাঁচাতে স্কার্ফ বা ক্যাপ পরুন।
বর্ষাকালে: আর্দ্রতা বেশি থাকলে চুল ফ্রিজি হয়। আন্টি হিউমেক্ট্যান্ট সিরাম ব্যবহার করুন।
শীতকালে: বাতাস শুষ্ক থাকায় চুলও শুষ্ক হয়। এই সময়ে বেশি তেল মালিশ করুন এবং ডিপ কন্ডিশনং মাস্ক বেশি ব্যবহার করুন।
পাঠকদের সাধারণ প্রশ্নের উত্তর
প্রশ্ন: কতদিনে আগা ফাটা সমস্যা কমবে? উত্তর: যদি নিয়মিত ঘরোয়া যত্ন নেন এবং ক্ষতিকর অভ্যাসগুলো ছেড়ে দেন, তাহলে চার থেকে ছয় সপ্তাহে নতুন আগা ফাটা কমে আসবে।
প্রশ্ন: কোন তেল সবচেয়ে ভালো কাজ করে? উত্তর: বেশিরভাগ মানুষের ক্ষেত্রে নারিকেল তেল সবচেয়ে ভালো কাজ করে কারণ এটি চুলের ভেতরে প্রবেশ করতে পারে। কিন্তু যাদের চুল সরু বা যারা নারিকেল তেলে এলার্জিক, তাদের জন্য অলিভ অয়েল বা আর্গান অয়েল ভালো।
প্রশ্ন: ছেলেদের ক্ষেত্রেও কি এই পদ্ধতি কাজ করবে? উত্তর: অবশ্যই! চুলের কিউটিকল ছেলে-মেয়ে সবার একই। তাই চুলের আগা ফাটা রোধ করা সহজ ঘরোয়া উপায় গুলো সবার জন্যই সমানভাবে প্রযোজ্য।
প্রশ্ন: রং করা চুলে কি এই পদ্ধতি ব্যবহার করা যাবে? উত্তর: হ্যাঁ, কিন্তু রং করা চুলে আরও বেশি যত্ন দরকার। ডিমের মাস্ক ও ডিপ কন্ডিশনার মাস্ক বেশি উপকারী।
প্রশ্ন: আমার চুল খুব পাতলা, এই তেলগুলো ব্যবহার করলে আরও ভারী হয়ে যাবে না? উত্তর: পাতলা চুলে হালকা তেল যেমন আলমন্ড অয়েল বা জোজোবা অয়েল ব্যবহার করুন। নারিকেল বা কাস্টার অয়েল খুব অল্প পরিমাণে ব্যবহার করুন।
কিছু দ্রুত টিপস যা অনেকেই জানেন না
এখন কিছু ছোট ছোট টিপস বলব যা হয়তো আপনি এর আগে কিন্তু কাজে লাগে:
- সিল্ক স্ক্রাঞ্চি ব্যবহার করুন। সাধারণ রাবারের চেয়ে সিল্কের স্ক্রাঞ্চিতে চুলের ঘর্ষণ অনেক কম হয়।
- চুল কাটার কাঁচি কখনো অন্য কাজে ব্যবহার করবেন না। ভোতা কাচি দিয়ে কাটলে কাটার জায়গায় নতুন আগা ফাটা শুরু হয়।
- গ্রিন টি দিয়ে শেষ ধুয়ে নিন। শ্যাম্পু করার পর ঠান্ডা গ্রিন টি দিয়ে চুল একবার ধুয়ে নিন। এতে কিউটিকল বন্ধ হয়ে যায় এবং চুল চকচকে হয়।
- কোল্ড শাওয়ার দিয়ে শেষ করুন। চুল ধোয়ার শেষে ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নিন। এটা চুলের কিউটিকল কে সীল করে দেয়।
- আভোকাডো মাস্ক ট্রাই করুন। অ্যাভাকাডোতে আছে স্বাস্থ্যকর ফ্যাট যা চুলকে গভীরভাবে পুষ্টি দেয়। অর্ধেক আভোকাডো থেত করে এক চামচ মধু মিশিয়ে মাস্ক তৈরি করুন।
সত্যিকারের অভিজ্ঞতা থেকে একটি কথা
এই পথটা সহজ না, সেটা স্বীকার করা দরকার। ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নিতে সময় লাগে, ধৈর্য লাগে। প্রথম সপ্তাহে হয়তো মনে হবে কোন পরিবর্তন হচ্ছে না। দ্বিতীয় সপ্তাহেও হয়তো একইরকম মনে হবে।
কিন্তু এক মাস পর যখন চুলে হাত দেবেন, তখন বুঝতে পারবেন - চুল আগের চেয়ে নরম। আর দুই মাস পরে বুঝবেন - নতুন আগে ফাটার পরিমাণ অনেক কমে গেছে।
এই পরিবর্তন ধীরে আসে, কিন্তু স্থায়ী হয়। দামী পণ্যের মতো হুট করে কাজ করে, তারপর আবার আগের অবস্থায় ফিরে যায় না।
উপসংহার
চুলের আগা ফাটা রোগ করার সহজ ঘরোয়া উপায় মেনে চলা কোন জটিল বিষয় না। আপনার রান্নাঘরে থাকা সাধারণ উপাদান, প্রতিদিন কিছু ছোট অভ্যাস পরিবর্তন এবং সঠিক খাদ্যাভাস - এই তিনটি জিনিস একসাথে মেনে চললে ফলাফল নিজেই বুঝতে পারবেন।
মনে রাখবেন - চুলের যত্ন মানে শুধু বাইরের যত্ন না। ভেতর থেকে সুস্থ থাকলে, ভালো খেলে, পর্যাপ্ত ঘুমালে এবং মানসিক চাপ কমালে চুল নিজে থেকেই ভালো থাকে।
আজকে থেকেই শুরু করুন। ছোট্ট একটা পদক্ষেপ নিন - হয়তো আজ রাতে নারিকেল তেল দিয়েই শুরু করুন। এই ছোট শুরুটাই একদিন আপনার চুলকে সুস্থ, শক্তিশালী ও সুন্দর করে তুলবে।
বিশেষ দ্রষ্টব্য: এই লেখাটি সাধারণ তথ্যের জন্য। যদি
চুলের সমস্যা অতিরিক্ত মনে হয় বা মাথার তালুতে কোন
রোগের লক্ষণ থাকে, তাহলে একজন চর্মরোগ
বিশেষজ্ঞের পরামর্শ নিন।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url