ঠোঁটের কালো দাগ দূর করার সহজ ঘরোয়া টিপস
সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ান। হাসতে যান - কিন্তু মনটা একটু
আটকে যায়। কারণ ঠোঁটের রংটা যেন ঠিক নেই। কোথাও কালো ছোপ, কোথাও গাঢ়
দাগ, বা পুরো ঠোঁটটাই একটু বেশি কালো দেখাচ্ছে।
এই অনুভূতিটা অনেক মানুষের। কিন্তু অনেকে মনে করেন, "এটা বোধ হয় আর ঠিক হওয়ার
না" - আর চুপ করে থাকেন।
কিন্তু সত্যি কথাগুলো, ঠোঁটের কালো দাগ দূর করার সম্পূর্ণ সম্ভব। সেটার জন্য
পার্লারে যেতে হবে না, হাজার টাকার ক্রিম কিনতে হবে না। আপনার রান্নাঘরে যা
আছে তা দিয়েই এই সমস্যার সমাধান হয়।
ঠোঁটের কালো দাগ দূর করার সহজ ঘরোয়া টিপস নিয়ে আজকের এই বিস্তারিত আর্টিকেলটি আপনার জন্য তৈরি করা হয়েছে। অনেকেই ঠোঁটের সৌন্দর্য নিয়ে চিন্তিত থাকেন, বিশেষ করে যখন কালো দাগ বা কালচে ভাব দেখা দেয়। এই সমস্যাটি শুধু সৌন্দর্যের ব্যাপার নয়, বরং স্বাস্থ্যেরও ইঙ্গিত দিতে পারে। আজ আমরা এই বিষয়েই গভীরভাবে আলোচনা করবো, যাতে আপনি সহজেই ঘরোয়া উপায়ে সমাধান খুঁজে পান।
🔲সূচিপত্র
- ঠোঁট কেন কালো হয়? কারণ গুলো জানুন
- ঠোটের কালো দাগ দূর করার ১২টি ঘরোয়া পদ্ধতি
- প্রতিদিনের যত্নে যা মেনে চলবেন
- কোন কাজগুলো চোর আর ও কালো করে
- খাবারের ভূমিকা - ভেতর থেকে উজ্জ্বল ঠোঁট
- সাপ্তাহিক লিপ কেয়ার রুটিন
- ঋতু অনুযায়ী বিশেষ যত্ন
- প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন
- উপসংহার
ঠোঁটের কেন কালো হয়? কারণ গুলো জানুন
ঠোঁটের কালো দাগ দূর করার সহজ ঘরোয়া টিপস জানার আগে একটু বুঝে নেওয়া দরকার - ঠোঁট আসলে কেন কালো হয়। কারণ না জানলে সঠিক সমাধান খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়।
ঠোঁটের ত্বক শরীরের বাকি অংশের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। এখানে তেল গ্রন্থি নেই, ত্বক অনেক পাতলা, সরাসরি রোদ লাগে এবং বারবার শুকিয়ে যায়। তাই ক্ষতির আশঙ্কাও অনেক বেশি।
👉কারণ ১ 一 ধূমপান
সিগারেটের নিকোটিন ঠোঁটের মেলানোসাইট কোষকে সক্রিয় করে এবং ঠোঁটের নরম ত্বকে প্রভাব ফেলে কালচে করে দেয়। ধূমপায়ীদের মধ্যে এটা সবচেয়ে সাধারণ কারণ।
👉কারণ ২ 一 রোদের ক্ষতি
ঠোঁটে সরাসরি সূর্যের আলো পড়লে মেলানিন উৎপাদন বেড়ে যায় এবং ধীরে ধীরে ঠোঁট কালো হতে থাকে। অনেকেই মুখে সানস্ক্রিন লাগান কিন্তু ঠোঁট ভুলে যান - এটাই সবচেয়ে বড় ভুল।
👉কারণ ৩ 一 পানি শূন্যতা (ডিহাইড্রেশন)
পর্যাপ্ত প্রজার্ত পর্যাপ্ত পানি না খেলে ঠোঁট শুষ্ক হয়, ফেটে যায় এবং তাস্তে আস্তে আস্তে কালো হতে থাকে।
👉কারণ ৪ 一 পুষ্টির অভাব
ভিটামিনের অভাব (বিশেষ করে ভিটামিন বি১২ এবং আয়রন), এর অভাবে ঠোঁট নিস্তেজ ও কালো দেখাতে পারে।
👉কারণ ৫ 一 এলার্জি বা রাসায়নিক প্রতিক্রিয়া
কিছু টুথপেস্ট, মাউথ ওয়াশ বা নির্দিষ্ট খাবারে এলার্জি থেকেও ঠোঁটের কোণে কালো দাগ হতে পারে।
👉কারণ ৬ 一 নিম্নমানের লিপস্টিক বা লিপ বাম
সস্তা লিপিস্টিকের থাকা ক্ষতিকর রাসায়নিক ঠোঁটের ত্বককে ক্ষতিগ্রস্ত করে।
মেয়াদোত্তীর্ণ বা খারাপ মানের পণ্য ব্যবহার করলে ঠোটে কালো দাগ পড়ে যায়।
👉কারণ ৭ 一 দাঁতের সমস্যা বা হরমোনের পরিবর্তন
মেয়েদের মাসিকের সময়, গর্ভাবস্থায় বা জন্মনিয়ন্ত্রণ পিল খেলে হরমোনের পরিবর্তনে ঠোটে কালো দাগ দেখা দিতে পারে।
👉কারণ ৮ 一 বারবার ঠোঁট চাটা
এই অভ্যাসটা অনেকেরই আছে। কিন্তু জীভের এনজাইম ঠোঁটকে শুষ্ক করে এবং দীর্ঘমেয়াদে
কালো দাগ তৈরি করে। সাময়িক আর্দ্রতার জন্য পরে আরো বেশি শুষ্ক হয়।
ঠোঁটের কালো দাগ দূর করার ১২ টি ঘরোয়া পদ্ধতি
✅পদ্ধতি ১ - লেবু ও মধুর মিশ্রণ
লেবুতে আছে ভিটামিন সি এবং সাইট্রিক এসিড যা ঠোঁটের মেলানিন উৎপাদন কমিয়ে রঙ
উজ্জ্বল করে। মধু ঠোঁটের আর্দ্র রাখে এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ করে।
প্রয়োজনীয় উপকরণ:
- আধা চা চামচ তাজা লেবুর রস
- ১ চা চামচ মধু
পদ্ধতি: দুটি উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিন। আঙুলে বা তুলি নিয়ে
ঠোঁটে আলতো করে লাগান।১৫ থেকে ২০ মিনিট রাখুন। তারপর হালকা গরম পানিতে তুলো
ভিজিয়ে মুছে ফেলুন। সবশেষে মধু বা নারিকেল তেল লাগিয়ে রাখুন।
ব্যবহারের নিয়ম: রাতে ঘুমানোর আগে সপ্তাহে ৩ থেকে ৪ বার
ফলাফল কখন পাবেন: ৩ থেকে ৪ সপ্তাহে দৃশ্যমান পরিবর্তন।
│ ⚠ সতর্কতা: ঠোঁটে কোন কাটা বা ঘা থাকলে লেবু
ব্যবহার করবেন না। এবং দিনে ব্যবহার করলে অবশ্যই
SPF লিপ বাম লাগান।
✅পদ্ধতি ২ - চিনি ও নারিকেল তেলের লিপ স্ক্রাব
ঠোঁটে মরা কোষ জমে থাকলে কালো দাগ আরও স্পষ্ট দেখায়। চিনি এই মরা কোষ
ঝরিয়ে দেয় এবং নারিকেল তেল ঠোঁটকে নরম আর্দ্র রাখে।
প্রয়োজনীয় উপকরণ:
- ১ চা চামচ দানা চিনি
- আধা চা চামচ নারিকেল তেল
- আধা চা চামচ মধু
পদ্ধতি: তিনটো উপকরণ মিশিয়ে নিন। আঙুলে নিয়ে ঠোঁটে আলতো গোলাকার গতিতে
মাসাজ করুন ১ থেকে ২ মিনিট। বেশি জোরে ঘষবেন না। তারপর হালকা গরম পানি দিয়ে
ধুয়ে মধু বা লিপ বাম লাগিয়ে রাখুন।
ব্যবহারের নিয়ম: সপ্তাহের সর্বোচ্চ ২ বার। বেশি করলেঠোঁটের পাতলা ত্বক
ক্ষতিগ্রস্ত হতে পারে।
✅পদ্ধতি ৩ - আলোভেরা জেল
আলোভেরায় আছে অ্যালোয়িন নামের যৌগ যা মেলানিন উৎপাদন
কমায়। এছাড়া এটি ঠোঁটকে আর্দ্র রাখে এবং ফাটা ঠোঁট সারাতে সাহায্য
করে। সংবেদনশীল ত্বকের জন্য এটাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি।
পদ্ধতি: তাজা অ্যালোভেরা পাতা কেটে ভেতরের জেল চামচ দিয়ে বের করুন। রাতে
ঘুমানোর আগে ঠোঁটে লাগিয়ে রাখুন। সকালে উঠে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে
ফেলুন।
ব্যবহারের নিয়ম: প্রতিদিন রাতে
এটি সম্পূর্ণ প্রাকৃতিক বলে প্রতিদিন ব্যবহারেও কোন ক্ষতি নেই।
✅পদ্ধতি ৪ - গোলাপের পাপড়ি ও মধুর মাষ্ক
গোলাপে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ব্লিচিং উপাদান। মধু ঠোঁটকে
নরম ও গোলাপি রাখে। এটা একটু পুরনো পদ্ধতি কিন্তু অত্যন্ত কার্যকর।
প্রয়োজনীয় উপকরণ:
- ৮ থেকে ১০ টি তাজা গোলাপের পাপড়ি
- ১ চা চামচ মধু
- ১ চা চামচ কাঁচা দুধ
পদ্ধতি: গোলাপের পাপড়ি বেটে বা ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করুন। মধু ও
দুধ মিশিয়ে নিন। রাতে ঠোঁটে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর হালকা গরম পানি
দিয়ে আলতো করে মুছে ফেলুন।
ব্যবহারের নিয়ম: সপ্তাহে ৩ থেকে ৪ বার
✅পদ্ধতি ৫ - হলুদ ও কাঁচা দুধের মিশ্রণ
হলুদে আছে কারকিউমিন যা মেলানিন উৎপাদন কমিয়ে ঠোঁট উজ্জ্বল করে। দুধের ল্যাকটিক
এসিড মৃদুভাবে ত্বক এক্সফোলিয়েট করে মরা কোষ সরায়।
প্রয়োজনীয় উপকরণ:
- এক চিমটি হলুদ গুঁড়া
- ১ চামচ কাঁচা দুধ
- আধ চামচ মধু
পদ্ধতি: সব উপকরণ মিশিয়ে হালকা পেস্ট তৈরি করুন। ঠোটে লাগিয়ে ১৫ মিনিট
রাখুন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ব্যবহারের নিয়ম: সপ্তাহে ২ থেকে ৩ বার। অবশ্যই রাতে ব্যবহার করুন কারণ
হলুদ ত্বকে সাময়িক হলুদ রং দিতে পারে।
✅পদ্ধতি ৬ - বিটরুটের রস - প্রাকৃতিক গোলাপি আভা
বিটরুটে আছে বেটা লেইন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ঠোঁটের রং স্বাভাবিকভাবে গোলাপি
করে। এটা একটা প্রাকৃতিক লিপ স্টেইনও বটে।
পদ্ধতি: এক টুকরো বিটরুট কেটে সরাসরি ঠোঁটে ঘষুন। অথবা বিট রুটের রস
বের করে তুলোতে নিয়ে ঠোঁটে লাগান।১০ থেকে ১৫ মিনিট রাখুন। ধুয়ে ফেলুন।
ব্যবহারের নিয়ম: প্রতিদিন বা ১ দিন পর পর।
বিটরুটের রং ঠোঁটে একটু গোলাপি আভা দেয়, যা দিনের বেলায়ও ব্যবহার করতে
পারবেন।
✅পদ্ধতি ৭ - কাঁচা আলুর রস
আলুতে আছে ক্যাটকোলেজ এনজাইম এবং ভিটামিন সি যা মেলানিন উৎপাদন কমায় এবং ঠোঁটকে হালকা করে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।
ব্যবহারের নিয়ম: রাতে ঘুমানোর আগে প্রতিদিন
✅পদ্ধতি ৮ - ক্যাস্টর অয়েল ও নারিকেল তেলের মিশ্রণ
নারিকেল তেল ঠোঁটকে গভীরভাবে আর্দ্র রাখে এবং ক্যাস্টর অয়েলে আছে
রিসিনোলেইক অ্যাসিড যা ঠোঁটের রং ধীরে ধীরে হালকা করে।
মিশ্রণের অনুপাত:১ ভাগ ক্যাস্টর অয়েল + ২ ভাগ নারিকেল তেল একসাথে
মিশিয়ে নিন।
পদ্ধতি:প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠোঁটে লাগিয়ে রাখুন। সকালে ধুয়ে
ফেলুন।
ব্যবহারের নিয়ম: প্রতিদিন রাতে।
এটি রাতের লিপ বাম হিসাবে ব্যবহার করতে পারেন।
✅পদ্ধতি ৯ - গ্রিন টি ব্যাগ
গ্রিন টিতে আছে EGCG নামে শক্তিশালী আন্টি-অক্সিডেন্ট যা মেলানিন উৎপাদন
কমায় এবং ঠোঁটকে উজ্জ্বল রাখে।
পদ্ধতি: ব্যবহার করা গ্রিন টি ব্যাগ ঠান্ডা করে ঠোটে ৫ থেকে দশ মিনিট
রাখুন। দিনে দুইবার করতে পারেন।
ব্যবহারের নিয়ম:প্র তিদিন
এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। চা খাওয়ার পরে ব্যাগ ফেলে না দিয়ে ঠোঁটে লাগিয়ে
নিন।
✅পদ্ধতি ১০ - ভিটামিন ই তেল
ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ঠোঁটের ক্ষতিগ্রস্ত কোষ মেরামত
করে এবং কালো দাগ ধীরে ধীরে হালকা করে।
পদ্ধতি: ফার্মেসি থেকে ভিটামিন ই ক্যাপশন কিনুন। ক্যাপসুল কেটে তেল বের
করে রাতে ঠোঁটে লাগিয়ে রাখুন। কোন ধোয়ার দরকার নেই।
ব্যবহার নিয়ম: প্রতিদিন রাতে।
✅পদ্ধতি ১১ - ডালিমের রস
ডালিমে আছে পিউনিসিক এসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ঠোঁটকে গোলাপি ও উজ্জ্বল
রাখে এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে।
পদ্ধতি: ডালিমের কিছু দানা থেত করে রস বের করুন। তুলোতে নিয়ে ঠোটে
লাগান।২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
ব্যবহারের নিয়ম: সপ্তাহে ৩ বার।
✅পদ্ধতি ১২ - শসার রস ও অ্যালোভেরার মিশ্রণ
শসা আছে প্রচুর পানি এবং সিলিকা যা ঠোঁটকে হাইড্রেটেড ও উজ্জ্বল রাখে।
অ্যালোভেরার সাথে মিললে প্রভাব আর ও বাড়ে।
প্রয়োজনীয় উপকরণ:
- ১ এক চামচ শসার রস
- ১ চামচ অ্যালোভেরা জেল
পদ্ধতি: দুটোই মিশিয়ে ঠোঁটে লাগান।২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
ব্যবহারের নিয়ম: সপ্তাহে ৩ থেকে ৪ বার।
প্রতিদিনের যত্নে যা মেনে চলবেন
শুধু মাষ্ক আর প্যাক লাগালেই কাজ হবে না।
ঠোঁটের কালো দাগ দূর করার সহজ ঘরোয়া টিপস পুরোপুরি কার্যকর হবে
তখনই, যখন প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাসও বদলাবেন।
SPFযুক্ত লিপ বাম ব্যবহার করুন
এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। রোদে বের হওয়ার আগে সবসময় SPF৩০ বা তার
বেশি যুক্ত লিপবাম লাগান। ঠোঁটে সানস্ক্রিন না দিলে আপনার সব যত্ন ধীরে ধীরে
ব্যর্থ হয়ে যাবে।
ঠোঁট চাটার অভ্যাস বন্ধ করুন
এটা বলা সহজ, করা কঠিন। কিন্তু এই অভ্যাসটাই ঠোঁট কালো হওয়ার অন্যতম প্রধান
কারণ। জীভের এনজাইম ঠোঁটকে শুষ্ক ও কালো করে। পরিবর্তে সবসময়ই পকেটে একটা ভালো
লিপবাম রাখুন।
রাতে লিপিস্টিক তুলে ঘুমান
রাতে লিপস্টিক না তুলে ঘুমালে রাসায়নিক ঠোঁটে থেকে যায় এবং ধীরে ধীরে কালো দাগ
পড়ে। নারিকেল তেল বা মাইসেলার ওয়াটার দিয়ে মেকআপ তুলুন।
নিম্নমানের লিপিস্টিক এড়িয়ে চলুন
সস্তা লিপস্টিকে থাকা রাসায়নিক ঠোঁটের রং নষ্ট করে।
ডার্মাটোলজিস্ট পরীক্ষিত পণ্য ব্যবহার করুন। দাম একটু বেশি হলেও ঠোঁটের
ক্ষতি অনেক কম হবে।
প্রচুর পানি পান করুন
দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন। ডিহাইড্রেটেড ঠোঁট শুষ্ক
হয়, ফাটে এবং কাল দেখায়।
রাতে ঘুমানোর আগে মধু বা নারিকেল তেল লাগান
প্রতিরাতে ঠোটে মধু, নারিকেল তেল বা একটা ভালো লিপবাম লাগিয়ে
ঘুমান। সারারাত ঠোঁট পুষ্টি পাবে।
দাঁত দিয়ে ঠোঁট কামরানো বন্ধ করুন
অনেকেই দুশ্চিন্তায় বা অজান্তে ঠোঁট কামড়ান। এতে ঠোঁটে আঘাত লাগে, রক্ত
চলাচল বাধাগ্রস্ত হয় এবং দাগ পড়ে।
কোন কাজগুলো ঠোট আরও কালো করে
অনেকে না জেনে কিছু কাজ করেন যা ঠোঁটের ক্ষতি করে। এগুলো এড়িয়ে চললে
ঠোঁটের কালো দাগ দূর করার সহজ ঘরোয়া টিপস আরও দ্রুত ও কার্যকর ভাবে
কাজ করবে।
✘মেয়াদোত্তীর্ণ লিপস্টিক ব্যবহার করা: পুরনো
লিপিস্টিকে ব্যাকটেরিয়া জন্মায় এবং সেটা ঠোঁটে লাগালে ইনফেকশন ও দাগ হতে
পারে।
✘একটানা অনেকক্ষণ ডার্ক লিপস্টিক পরে থাকা: ডার্ক শেডের লিপস্টিক বেশিক্ষণ
থাকলে তার রং ঠোঁটে বসে যেতে পারে।
✘অতিরিক্ত কফি ও চা পান করা: চা ও কফির ট্যানিন ঠোঁটে দাগ বসিয়ে দেয়।
পানীয়ের পরে পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
✘ঠোঁট শুকানো রাখা: ঠোঁটে কোন ময়েশ্চার না দিয়ে শুকনো রাখলে মেলানিন
সক্রিয় হয় এবং কালো হতে থাকে।
✘মাউথওয়াশ ঠোঁটে লাগানো: কিছু মাউথওয়াশে থাকা অ্যালকোহল
ঠোঁটকে শুষ্ক ও কালো করে।
✘ধূমপান করা: একটাই পরামর্শ - ছেড়ে দিন। ধূমপান চালিয়ে গেলে কোনো
ঘরোয়া পদ্ধতিই দীর্ঘমেয়াদে কাজ করবে না।
খাবারের ভূমিকা - ভেতর থেকে উজ্জ্বল ঠোঁট
বাইরে থেকে যত যত্নই নিন না কেন, ভেতর থেকে পুষ্টি না পেলে ঠোঁট কখনো সত্যিকারের অর্থে গোলাপি ও উজ্জ্বল হবে না।| পুষ্টি উপাদান | কেন দরকার | কোথায় পাবেন |
|---|---|---|
| ভিটামিন সি | মেলানিন কমায়, কোলাজেন বাড়ায় | আমলকী, পেয়ারা, লেবু, কমলা |
| ভিটামিন বি১২ | অভাবে ঠোঁট কালো হয় | ডিম, দুধ, মাছ,কলিজা |
| আয়রন | রক্তশূন্যতায় ঠোঁট ফ্যাকাশে বা কালো হয় | পালং শাক, কলিজা, তিল, ডাল |
| ওমেগা -৩ | ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে | সামুদ্রিক মাছ, আখরোট, চিয়াসিড |
| অ্যান্টিঅক্সিডেন্ট | ফ্রি র্যাডিকেল থেকে ঠোঁট রক্ষা করে | বেরি, আংগুর, টমেটু, গাজর |
| পানি | ডিহাইড্রেশন রোধ করে | দিনে ৮ থেকে ১০ বার |
এই খাবারগুলো নিয়মিত খেলে শুধু ঠোঁট না, পুরো ত্বকেই উপকার পাবেন।
সাপ্তাহিক লিপ কেয়ার রুটিন
| দিন | সকালে | রাতে |
|---|---|---|
| সোমবার | SPF লিপ বাম | লেবু ও মধুর মিশ্রণ(১৫মিনিট), তারপর নারিকেল তেল |
| মঙ্গলবার | SPF লিপ বাম | অ্যালোভেরা জেল লাগিয়ে ঘুমান |
| বুধবার | SPF লিপ বাম +চিনি স্ক্রাব | মধু লাগিয়ে ঘুমান |
| বৃহস্পতিবার | SPF লিপ বাম | বিটরুটের রস (১৫মিনিট), তারপর ভিটামিন ই তেল |
| শুক্রবার | SPF লিপ বাম | গোলাপ পাপড়ি মাষ্ক (২০ মিনিট) |
| শনিবার | SPF লিপ বাম | হলুদ ও দুধের মিশ্রণ (১৫মিনিট) |
| রবিবার | SPF লিপ বাম | ক্যাস্টর ও নারিকেল তেলের মিশ্রণ লাগিয়ে ঘুমান |

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url