শীতকালে শুষ্ক ত্বকের যত্ন নেওয়ার সঠিক নিয়ম ও ঘরোয়া উপায়
ভূমিকা:
শীতকাল মানে রুক্ষতা আর শুষ্কতা। হিমেল হাওয়া আর কম আর্দ্রতার কারণে আমাদের ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারায়, যার ফলে ত্বক হয়ে ওঠে খসখসে, নিষ্প্রাণ এবং অনেক সময় ফেটেও যায়। এই সময়ে ত্বকের প্রতি একটু বাড়তি যত্ন না নিলে দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা, যেমন - চুলকানি, লালচে ভাব, এমনকি ত্বকের প্রদাহ।
তাই শীতকালে শুষ্ক ত্বকের যত্ন নেওয়ার সঠিক নিয়ম ও ঘরোয়া উপায় জানা অত্যন্ত জরুরী। এই আর্টিকেলে আমরা শীতকালে শুষ্ক ত্বকের যত্নের আদোপান্ত আলোচনা করব, যাতে আপনার ত্বক শীত জুড়ে থাকে মসৃণ, কোমল ও উজ্জ্বল।
শীতের শুষ্ক আবহাওয়া শুধু আমাদের ত্বকের উপরিভাগকেই প্রভাবিত করে না, বরং ত্বকের গভীরেও এর প্রভাব পড়ে। ত্বকের প্রাকৃতিক তেল (Sebum) উৎপাদন কমে যায়, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও, গরম পানি দিয়ে গোসল করা, পর্যাপ্ত পানি পান না করা এবং ভুল স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করাও শুষ্ক ত্বকের সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। এই আর্টিকেলে আমরা এই সমস্যাগুলোর সমাধান এবং প্রতিরোধের জন্য কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা করব।
শীতকালে ত্বক শুষ্ক হওয়ার কারণ
শীতকালে ত্বক শুষ্কহার পেছনে বেশ কিছু কারণ দায়ী। এই কারণগুলো সম্পর্কে ভালোভাবে জানলে আমরা শুষ্ক ত্বকের সমস্যা মোকাবিলায় আর ও কার্যকর পদক্ষেপ নিতে পারবো।
১. কম আর্দ্রতা
শীতকালে বাতাসের আর্দ্রতা অনেক কমে যায়। শুষ্ক বাতাস ত্বকের উপরিভাগ থেকে আর্দ্রতা শুষে নেয়, যার ফলে ত্বক দ্রুত শুষ্ক হয়ে পড়ে। ঘরের ভিতরে হিটার বা রুম হিটার ব্যবহার করলেও বাতাসের আর্দ্রতা আরও কার্যকর পদক্ষেপ নিতে পারব।
২.গরম পানি দিয়ে গোসল
শীতকালে গরম পানি দিয়ে গোসল করা আরামদায়ক হলেও, অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে ফেলে। এই তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে, গরম পানি দিয়ে দীর্ঘক্ষণ গোসল করলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়।
৩. ত্বকের প্রাকৃতিক তেল কমে যাওয়া
ঠান্ডা আবহাওয়া ত্বকের সেবাসিয়াস গ্রন্থি গুলোর কার্যকারিতা কমে যায়, যার ফলে ত্বকের প্রাকৃতিক তেল (Sebum) উৎপাদন হ্রাস পায়। এই তেল ত্বকের একটি প্রাকৃতিক সুরক্ষা স্তর তৈরি করে এবং আর্দ্রতা ধরে রাখে। তেলের অভাবে ত্বক তার সুরক্ষা হারায় এবং শুষ্ক হয়ে পড়ে।
৪. ভুল স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার
সারা বছর যে স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন, শীতকালে তা আপনার ত্বকের জন্য উপযুক্ত নাও হতে পারে। অ্যালকোহলযুক্ত ক্লেনজার, কড়া সাবান বা সুগন্ধিযুক্ত প্রোডাক্ট ত্বকের আর্দ্রতা আরও কমিয়ে দিতে পারে। শীতকালে এমন প্রোডাক্ট ব্যবহার করা উচিত যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
৫. পর্যাপ্ত পানি পান না করা
শীতকালে তৃষ্ণা কম লাগার কারণে অনেকেই পর্যাপ্ত পানি পান করেন না। শরীরের ভেতরে পানি শূন্যতা দেখা দিলে তার প্রভাব ত্বকেও পড়ে। ডি-হাইড্রেশন ত্বকের শুষ্কতা বাড়িয়ে তোলে এবং ত্বককে নিষ্প্রাণ করে তোলে।
৬. পোশাকের ঘষা
শীতকালে আমরা সাধারণত উলের বা সিন্থেটিক কাপড়ের পোশাক পরি। এই ধরনের পোশাক ত্বকের সাথে ঘষা লেগে জ্বালা সৃষ্টি করতে পারে এবং শুষ্ক ত্বকের সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
৭. কিছু রোগের প্রভাব
কিছু চর্মরোগ, যেমন - একজিমা (Eczema) বা সোরিয়াসিস (Psoriasis), শীতকালে আরও খারাপ হতে পারে এবং ত্বকের শুষ্কতা বাড়িয়ে তোলে। এছাড়াও থাইরয়েডের সমস্যা বা ডায়াবেটিসের মতো কিছু শারীরিক অসুস্থতাও শুষ্ক ত্বকের কারণ হতে পারে।
এ কারণগুলো সম্পর্কে সচেতন থাকলে শীতকালে শুষ্ক ত্বকের যত্ন নেওয়ার সঠিক নিয়ম ও ঘরোয়া উপায় অবলম্বন করে আমরা আমাদের ত্বককে সুস্থ ও সতেজরাখতে পারি।
শীতকালে শুষ্ক ত্বকের যত্নের সঠিক নিয়ম
শীতকালে শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরী। এ নিয়মগুলো আপনার ত্বককে আর্দ্র ও সতেজ রাখতে সাহায্য করবে।
১. হালকা ক্লেনজার ব্যবহার করুন
শীতকালে ত্বকের প্রাকৃতিক তেল ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই এমন ক্লেনজার ব্যবহার করুন বা ত্বকের আর্দ্রতা কেড়ে নেয় না।
- সঠিক ক্লেনজার নির্বাচন: সালফেট মুক্ত, সুগন্ধি-মুক্ত এবং ময়েশ্চারাইজিং উপাদান সমৃদ্ধ ক্লেনজার বেছে নিন। ক্রিম-বেসড বা অয়েল-বেসড ক্লেনজার শুষ্ক ত্বকের জন্য আদর্শ। এই ধরনের ক্নেনজার ত্বকের উপরিভাগের ময়লা ও মেকআপ আলতোভাবে পরিষ্কার করে, কিন্তু ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে। বিশেষ করে, হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন বা সিরামাইড সমৃদ্ধ ক্লেনজার গুলো শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী।
- অতিরিক্ত ধোয়া পরিহার: দিনে একবার বা দুইবার মুখ ধোয়াই যথেষ্ট। অতিরিক্ত মুখ ধুলে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায় এবং ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে। সকালে শুধু পানি দিয়ে মুখ ধুয়ে নিলেও চলে যদি যদি রাতে ভালোভাবে পরিষ্কার করা হয়ে থাকে।
- হালকা গরম পানি: মুখ ধোয়ার জন্য হালকা গরম পানি ব্যবহার করুন, অতিরিক্ত গরম পানি ত্বকের ক্ষতি করে এবং প্রাকৃতিক তেল ধুয়ে ফেলে। ঠান্ডা পানিও ত্বকের জন্য ভালো নয়, কারণ এটি ত্বকের ছিদ্রগুলো বন্ধ করে দিতে পারে।
২.নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন
- সঠিক ময়েশ্চারাইজার নির্বাচন: ঘন, ক্রিম-বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সিরামাইড, হায়ালু- রোনিক এসিড, গ্লিসারিন এবং শিয়া বাটার সমৃদ্ধ ময়েশ্চারাইজার শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী। এই উপাদানগুলো ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ার কে শক্তিশালী করে। পেট্রোলিয়াম জেলি বা মিনারেল অয়েল সমৃদ্ধ ময়েশ্চারাইজার শুষ্ক ত্বকের জন্য কার্যকর।
- গোসলের পর: গোসলের পর পরই, ত্বক সামান্য ভেজা থাকা অবস্থায় ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা ভালোভাবে লক হয়ে যায় এবং ত্বক দীর্ঘক্ষণ সতেজ থাকে। এই প্রক্রিয়াকে সিলিং ইন ইন ময়েশ্চারাইজার বলা হয়।
- দিনে একাধিকবার: প্রয়োজন অনুযায়ী দিনে ২-৩ বার ময়েশ্চারাইজার ব্যবহার করুন, বিশেষ করে হাত ও পায়ে। মুখ ধোয়ার পর, গোসলের পর এবং ঘুমানোর আগে ময়েশ্চারাইজার ব্যবহার করা আবশ্যক। ঠোঁটের জন্য আলাদা করে ভালো মানের লিপ বাম ব্যবহার করুন।
৩. সানস্ক্রিন ব্যবহার করুন
- নিয়মিত ব্যবহার: মেঘলা দিনেও বাইরে বের হওয়ার ১৫-২০ মিনিট আগে SPF 30 বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার করুন।UVA এবং UVB উভয় রশ্মি থেকে সুরক্ষা দেয় এমন ব্রড-এক্সপেট্রাম সানস্ক্রিন বেছে নিন।
- পুনরায় প্রয়োগ: দীর্ঘক্ষণ বাইরে থাকলে প্রতি ২-৩ ঘন্টা পর পর সানস্ক্রিন পুনরায় প্রয়োগ করুন, বিশেষ করে যদি আপনি ঘামের বা পানিতে কাজ করেন।
৪.পর্যাপ্ত পানি পান করুন
- নিয়মিত পানি পান: দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন। শুধু পানি নয়, ফলের রস, স্যপ বা ভেষজ চা পান করেও শরীরের আর্দ্রতা বজায় রাখতে পারেন।
- হাইড্রেটিং খাবার: পানি সমৃদ্ধ ফল ও সবজি যেমন- শসা, তরমুজ, কমলা, লেবু) আপনার খাদ্য তালিকায় যোগ করুন। এই খাবারগুলো শরীরকে ভেতর থেকে হাইড্রেটেড রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
৫.গোসলের অভ্যাস পরিবর্তন করুন
- হালকা গরম পানি: অতিরিক্ত গরম পানি পরিহার করে হালকা গরম পানি দিয়ে গোসল করুন। গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে ফেলে, যা শুষ্কতা বাড়িয়ে তোলে।
- সংক্ষিপ্ত গোসল: দীর্ঘক্ষণ গোসল না করে ৫-১০ মিনিটের মধ্যে গোসল শেষ করুন। দীর্ঘক্ষণ পানিতে থাকলে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়।
- মৃদু সাবান: সুগন্ধিযুক্ত এবং কড়া সাবানের পরিবর্তে ময়েশ্চারাইজিং বডি ওয়াশ বা মৃদু সাবান ব্যবহার করুন। গ্লিসারিন বা শিয়া বাটার সমৃদ্ধ সাবান শুষ্ক ত্বকের জন্য ভালো।
৬. পোশাকের প্রতি মনোযোগ দিন
- সুতিরপোশাক: উলের বা সিন্থেটিক পোশাকের নিচে সুতির নরম পোশাক পরুন, যাতে ত্বকের সাথে সরাসরি ঘষা না লাগে। উল বা সিন্থেটিক কাপড় ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে।
- আরামদায়ক পোশাক: ঢিলেঢালা এবং আরামদায়ক পোশাক পরুন যা ত্বকে জ্বালা সৃষ্টি করবে না। টাইট পোশাক ত্বকের ঘষা লেগে শুষ্কতা বাড়াতে পারে।
৭.হিউমিডিফায়ার ব্যবহার করুন
- নিয়মিত ব্যবহার: বিশেষ করে রাতে ঘুমানোর সময় হিউমিডিফায়ার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। এটি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ঘুমন্ত অবস্থায় ত্বকের শুষ্কতা প্রতিরোধ করে।
শীতকালে শুষ্ক ত্বকের যত্নে ঘরোয়া উপায়
১. মধু
- ব্যবহার: সরাসরি ত্বকে মধু লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন, তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু ত্বকের গভীরে প্রবেশ করে আর্দ্রতা যোগায়।
- মধু ও দুধের প্যাক:২ চামচ মধুর সাথে ১ চামচ দুধ মিশিয়ে ত্বকে লাগান। এটি ত্বককে হাইড্রেটেড রাখে এবং উজ্জ্বলতা বাড়ায়। দুধের ল্যাকটিক এসিড ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে।
২. অ্যালোভেরা
- ব্যবহার: অ্যালোভেরা গাছের পাতা থেকে তাজা জেল বের করে সরাসরি ত্বকে লাগান। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকে শীতল অনুভূতি দেয় এবং জ্বালা কমায়।
- অ্যালোভেরাও তেলের মিশ্রণ: অ্যালোভেরা জেলের সাথে সামান্য নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ ত্বকের আর্দ্রতা আরও ভালোভাবে ধরে রাখে।
৩. নারকেল তেল
- ব্যবহার: গোসলের পর বাড়াতে ঘুমানোর আগে হালকা গরম নারকেল তেল ত্বকে ম্যাসাজ করুন। এটি ত্বকের গভীরে প্রবেশ করে এবং দীর্ঘক্ষণ আর্দ্র রাখে।
- নারিকেল তেল ও চিনির স্ক্রাব: ১ চামচ নারকেল তেলের সাথে ১ চামচ চিনি মিশিয়ে ঠোঁটে বা শুষ্ক ত্বকে আলতো করে স্ক্রাব করুন, তারপর ধুয়ে ফেলুন। এটি মৃত কোষ দূর করে এবং ত্বককে মসৃণ করে।
৪. অলিভ অয়েল
- ব্যবহার: রাতে ঘুমানোর আগে হালকা গরম অলিভ অয়েল ত্বকে ম্যাসাজ করুন। এটি ত্বকের গভীরে প্রবেশ করে এবং সাধারণত ত্বককে আর্দ্র রাখে।
- অলিভ অয়েল ও ডিমের কুসুমের প্যাক: ১ চামচ অলিভ অয়েল এর সাথে একটি ডিমের কুসুম মিশিয়ে ত্বকে লাগান।১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ডিমের কুসুম ত্বকের জন্য প্রোটিন এবং পুষ্টি সরবরাহ করে।
৫. দই
- ব্যবহার: সরাসরি ত্বকে দই লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন, তারপর ধুয়ে ফেলুন। এটি ত্বককে শীতল করে এবং উজ্জ্বলতা বাড়ায়।
- দই ও বেসনের প্যাক: ২ চামচ দইয়ের সাথে ১ এক চামচ বেসন মিশিয়ে ত্বকে লাগান। এটি ত্বককে পরিষ্কার ও মসৃণ করে এবং শুষ্কতা কমায়।
৬. শিয়া বাটার
- ব্যবহার: সরাসরি ত্বকে শিয়া বাটার লাগিয়ে ম্যাসাজ করুন, বিশেষ করে শুষ্ক অংশে যেমন- কনুই, হাটু, গোড়ালি। এটি ত্বকের গভীরে প্রবেশ করে এবং দীর্ঘক্ষণ আর্দ্র রাখে।
৭. গ্লিসারিন
- ব্যবহার: গোলাপ জলের সাথে গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগান। এটি ত্বককে নরম ও কোমল রাখে এবং শুষ্কতা প্রতিরোধ করে। রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
৮.ওটমিল
- ওটমিল বাথ: গোসলের পানিতে এক কাপ ওটমিল মিশিয়ে ১৫-২০ মিনিট সেই পানিতে থাকুন। এটি ত্বকের চুলকানি এবং জ্বালা কমাতে সাহায্য করে।
- ওটমিল ও মধুর প্যাক: ২ চামচ ওটমিল গুড়োর সাথে ১ চামচ মধু এবং সামান্য দুধ মিশিয়ে ত্বকে লাগান। এটি ত্বককে এক্সফোলিয়েট করে এবং ময়েশ্চারাইজার করে।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url