ঘরে বসে ওজন কমানোর ১০টি সহজ ব্যায়াম ও ডায়েট টিপস

 ভূমিকা

বর্তমান ব্যস্ত জীবনে জিমে গিয়ে ঘাম ধরানোর সময় সবার থাকে না। কিন্তু এর মানে এই নয় যে আপনি সুস্থ ও ঠিক থাকতে পারবেন না। ঘরে বসে ওজন কমানোর ১০ টি সহজ ব্যায়াম ও ডায়েট টিপস মেনে চললে খুব সহজেই আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন। শুধু প্রয়োজন নিয়মিত চর্চা এবং সঠিক পদ্ধতি জানা। 

ঘরে বসে ওজন কমানোর ১০টি সহজ ব্যায়াম ও ডায়েট টিপস

ওজন কমানো শুধু শরীরের সৌন্দর্য বাড়ানো নয়, এটি আপনার সামগ্রীক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত জরুরী। স্থলতা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো মারাত্মক রোগের কারণ হতে পারে।


 আজকের এই আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করব ঘরে বসে ওজন কমানোর ১০টি সহজ ব্যায়াম ও ডায়েট টিপস নিয়ে, যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বব্যাপী স্থলতার মহামারী আকার ধারণ করেছে। এর প্রধান কারণ আমাদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক নিষ্ক্রিয়তা। কিন্তু দুশ্চিন্তার কিছু নেই। ঘরে বসে কিছু সহজ কসরত এবং খাদ্যাভাসের ছোট পরিবর্তনের মাধ্যমেই আপনি এই সমস্যার সমাধান করতে পারেন। ঘরে বসে ওজন কমানোর ১০টি সহজ ব্যায়াম ও ডায়েট টিপস আপনার জীবনযাত্রাকে বদলে দেওয়ার মতো একটি ম্যাজিক ফর্মুলা হতে পারে। 

এই গাইডটি পড়ার পর আপনি আর কোন অজুহাত দিতে পারবেন না। কারণ এখানে সব পদ্ধতি দেওয়া আছে যা জিম বা এক্সপেন্সিভ যন্ত্রপাতি ছাড়াই সম্ভব। আসুন তাহলে শুরু করা যাক। 

পেজ সূচিপত্রে আমরা নিম্নলিখিত বিষয়গুলো বিস্তারিত বর্ণনা করিব:

কেন ঘরে বসে ওজন কমানো কার্যকর?

অনেকের ধারণা, ওজন কমাতে হলে জিমে গিয়ে ভারী ওজন তোলা বা দামি মেশিন ব্যবহার করতেই হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। ঘরে বসে ওজন কমানোর ১০টি সহজ ব্যায়াম ও ডায়েট টিপস অনুসরণ করলে আপনি বিনা খরচে এবং নিজের সুবিধা মত সময়ের কাজটি করতে পারেন। 

ঘরে বসে ওজন কমানোর কিছু সুবিধা নিচে উল্লেখ করা হলো:

  • সময়ের সাশ্রয়: জিমে যাওয়া-আসার সময় বেচে যায়। এ সময়টা আপনি ব্যায়াম বা নিজের যত্নে দিতে পারেন।
  • অর্থের সাশ্রয়: জিমের মেম্বারশিপ বা পার্সোনাল ট্রেইনার নেওয়ার প্রয়োজন হয় না।
  • গোপনীয়তা: নতুন কেউ হলে ব্যায়ামে লজ্জা পেলে ঘরের পরিবেশে নিজেকে নিয়ে কাজ করা অনেক সহজ।
  • নিয়মিত হওয়া সহজ: ঘরেই সব ব্যবস্থা থাকলে অলসতা কম হয় এবং নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা সহজ হয়।

তবে শুধু ব্যায়াম করলেই হবে না, সাথে সঠিক খাদ্যাভাস ও গড়ে তুলতে হবে। ঠিক এই কারণেই ঘরে বসে ওজন কমানোর.১০টি শহর ব্যায়াম ও ডায়েট টিপস-এর মধ্যে ব্যায়াম এবং ডায়েট দুটোই রাখা হয়েছে। 

প্রথম অংশ: ওজন কমানোর জন্য ৫টি সহজ ঘরোয়া ব্যায়াম

চলুন প্রথমে জেনে নেওয়া যাক সেই ৫ টি ব্যায়াম সম্পর্কে, যা আপনাকে ঘরে বসেই ক্যালরি পড়োতে এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে। 

ওজন কমানোর জন্য ৫টি সহজ ঘরোয়া ব্যায়াম


১. জাম্পিং জ্যাক

এটি একটি চমৎকার কার্ডিওভাসকুলার ব্যায়াম। ডাম্পিং জ্যাক আপনার পুরো শরীরের পেশি সক্রিয় করে এবং দ্রুত ক্যালোরি বার্ন করে। ওজন কমাতে চাইলে ওয়ার্ক আউট শুরুর আগে এটি ওয়ার্ম-আপ হিসেবেও করতে পারেন।

👉কিভাবে করবেন:

  • সোজা হয়ে দাঁড়ান, দুই পা একত্রে এবং হাত দুটো শরীরের পাশে রাখুন।
  • লাফ দিয়ে দুই পা কাঁধ-প্রস্থে আলাদা করুন এবং একইসাথে মাথার উপরে হাততালি দিন।
  • আবার লাফ দিয়ে আগের অবস্থানে ফিরে আসুন।
  • প্রথমদিকে: ৩ সেট, প্রতিটি সেটে ৩০ সেকেন্ড করে।

২. স্কোয়াট 


স্কোয়াট কে বলা হয় কিং অফ এক্সারসাইজ। এটি আপনার থাই, হিপস  এবং  গ্লটসের  পেশি শক্তিশালী করে এবং নিচের অংশের মেদ কমাতে দারুন কার্যকর। ঘরে বসে ওজন কমানোর ১০ টি সহজ ব্যায়াম ও ডায়েট টিপস -এর মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ।

 👉কিভাবে করবেন:

  • পা দুটো কাঁধ-প্রস্থে আলাদা করে সোজা হয়ে দাঁড়ান।
  • এখন ধীরে ধীরে নিজেকে চেয়ারে বসার মত করে নিচে নামান। খেয়াল রাখবেন হাঁটু যেন পায়ের আঙ্গুলের চেয়ে সামনে না চলে যায়।
  • পিঠ সব সময় সোজা রাখবেন। কিছুক্ষণ নিচে অবস্থান করে আবার ধীরে ধীরে উপরে উঠে আসুন।
  • প্রথমদিকে: ৩ সেট, প্রতিটি সেটে ১২-১৫ বার

৩. পুশ-আপ

পুশ-আপ আপনার বুক, কাঁধ এবং ট্রাইসেপসের পেশি  মজবুত করে। এটি একটি ক্যালিসথেনিক্স ব্যায়াম, যেখানে আপনার নিজের শরীরের ওজনই প্রতিরোধক হিসেবে কাজ করে।

👉কিভাবে করবেন

  • পেটের নিচের দিকে রেখে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ুন। হাতের তালু  কাঁধের নিচে মাটিতে রাখুন।
  • এখন শরীর সোজা রেখে হাতের জোরে শরীর উপরে তুলুন। একদম তক্তার মতো সোজা থাকবে শরীর।
  • আবার ধীরে ধীরে নিচে নামুন। কনুই ভাজ করে বুক প্রায় মাটি ছুই ছুই করবেন।
  • প্রথমদিকে: ৩ সেট, প্রতিটি সেটে যতগুলো সম্ভব।

৪. প্ল্যাঙ্ক 

পেটের মেদ কমানোর জন্য প্লাঙ্কের চেয়ে কার্যকর ব্যায়াম কমই আছে। এটি আপনার অ্যাবস বা পেটের পেশি, পিঠ এবং কাঁধের পেশীকে একই সাথে শক্তিশালী করে। এটি একটি আইসোমেট্রিক ব্যায়াম।

👉কিভাবে করবেন

  • মাটিতে উপুড়  হয়ে শুয়ে পড়ুন।। এবার কনুই  মাটিতে রেখে শরীর উপরে তুলুন।
  • শরীর মাথা থেকে পা পর্যন্ত একদম সোজা তক্তার মতো রাখতে হবে।
  • পেটের পেশী শক্ত করে ধরে রাখুন এবং এই অবস্থায় স্থির থাকুন।
  • প্রথমদিকে:৩ সেট, প্রতিটি সেটে ২০-৩০ সেকেন্ড।

৫.লাঞ্জেস

আপনার পা এবং নিতম্বের পেশির জন্য খুবই ভালো। এটি ভারসাম্য বজায় রাখার ক্ষমতাও বাড়ায় এবং হরমোন ব্যালেন্স করতেও সাহায্য করে।, যা ওজন কমানোর জন্য জরুরী। 

👉কিভাবে করবেন

  • সোজা হয়ে দাঁড়িয়ে একটি পা বড় এক কদম সামনে বাড়ান।
  • একবার দুই হাটু ভাঁজ করে শরীর নিচে নামান। খেয়াল রাখবেন সামনের হাঁটু যেন পায়ের আঙ্গুলের বাইরে না যায়।
  • পেছনের হাঁটু মাটি থেকে কিছুটা উপরে থাকবে।
  • কিছুক্ষণ থাকার পর সামনের পায়ের জোরে আবার আগের অবস্থানে ফিরে আসুন। এবার অন্য পা দিয়ে একই কাজ করুন।
  • প্রথমদিকে: ৩ সেট, প্রতিটি পায়ের জন্য ১০-১২ বার করে।

দ্বিতীয় অংশ: ওজন কমানোর জন্য ৫টি সহজ ডায়েট টিপস 

ব্যায়ামের পাশাপাশি ডায়েট নিয়ন্ত্রণ না করলে ওজন কমানো সম্ভব নয়। গবেষণা বলছে, ওজন কমানোর ক্ষেত্রে ৭০% ভূমিকা রাখে খাদ্যাভাস এবং৩০ % ব্যায়াম। তাই আসুন জেনে নেওয়া যাক ঘরে বসে ওজন কমানোর ১০ টি সহজ ব্যায়াম ও ডায়েট টিপস -এর ডায়েট অংশটি।

ওজন কমানোর জন্য ৫টি সহজ ডায়েট টিপস

৬. প্রোটিনকে অগ্রাধিকার দিন

আপনার প্রতিটি খাবারে প্রোটিন যোগ করার চেষ্টা করুন। প্রোটিন হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং খোদা কমাতে সাহায্য করে। এছাড়া প্রোটিন হজম হতে সময় নেই, ফলে আপনি দীর্ঘক্ষণ পেট ভরা অনুভব করেন এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকেন।

👉কি খাবেন: ডাল, ছোলা, বিউলির ডাল, সয়াবিন, টোফু, ডিম, মুরগির মাংস, মাছ, দুধ ও দুগ্ধজাত পণ্য।

৭. প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন

প্রক্রিয়াজাত খাবার সাধারণত অতিরিক্ত চিনি, লবণ এবং অস্বাস্থ্যকর ফ্যাট থাকে, যা ওজন বাড়ার প্রধান কারণ। ফাস্টফুড, চিপস, বিস্কুট, কোমল পানীয় এবং প্যাকেট জাত সস এড়িয়ে চলুন। এগুলোতে ক্যালরি বেশি কিন্তু পুষ্টিগুণ নেই বললেই চলে। এগুলো ঘরে বসে ওজন কমানোর ১০ টি সহজ ব্যায়াম ও ডায়েট টিপস-এর পথে সবচেয়ে বড় বাধা। 

৮. পর্যাপ্ত পানি পান করুন

খাবারের আগে পানি পান করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে কম ক্যালোরি গ্রহণ করেন। পানি আপনার মেটাবলিজম বাড়ায় এবং শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। চিনি বা ক্যালোরি যুক্ত পানি এর বদলে সবসময়ই পানি পান করা অভ্যাস করুন। 

👉কখন পান করবেন: সকালে ঘুম থেকে উঠে, খাবারের ৩০ মিনিট আগে এবং ব্যায়ামের সময়।
👉কতটুকু: প্রতিদিন অন্তত 8-10 গ্লাস পানি পান করা জরুরী। 

৯. আঁশ যুক্ত খাবার খান 

ডায়েটারি ফাইবার বা আঁশ  ওজন কমাতে বিশেষ ভূমিকা রাখে। আঁশ যুক্ত খাবার পেট ভরে রাখে এবং হজম প্রক্রিয়া ধীর করে দেয়, ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে।

👉কি খাবেন: শাকসবজি, (পালংশাক, লাউ, কুমড়ো, বাঁধাকপি), ফল (আপেল নাশপাতি বেরি) , ওটস, ব্রাউন রাইস এবং ডাল।

১০. ঘুম নিয়মিত পর্যাপ্ত হোক

অনেকে জানেন না, ঘুমের সঙ্গেও ওজনের সরাসরি সম্পর্ক আছে। পর্যাপ্ত ঘুম না হলে শরীরে ঘেরলিন (ক্ষুধা  বাড়ায়) হরমোন বেড়ে যায় এবং লিপটিন খুদা নিয়ন্ত্রণ করে হরমোন কমে যায়। ফলে আপনি বেশি খেয়ে ফেলেন। তাই প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমানো ঘরে বসে ওজন কমানোর ১০ টি সহজ ব্যায়াম ও ডায়েট টিপস-এর একটি অপরিহার্য অংশ। 

একটি স্যাম্পল ডে-ওয়ান ডায়েট চার্ট

উপরের টিপস গুলো মেনে চলতে আপনার সুবিধার জন্য নিচে একটি স্যাম্পল ডায়েট চার্ট একদিনের দেওয়া হল:
সময় খাবার
সকাল ৭ টা (ঘুম থেকে) ১ গ্লাস কুসুম গরম পানির সাথে লেবু ও মধু (ঐচ্ছিক)
সকাল ৮ টা (ব্রেক ফাস্ট) ওটস বা ঝোলা গুড়ের সাথে দুধ/ ডিম সেদ্ধ ২টি +১টি আপেল বা কলা
সকাল ১১ টা (স্ন্যাকস) একমুঠো বাদাম (কাঠবাদাম / আখরোট) অথবা ১ কাপ গ্রিণ টি
দুপুর ২ টা (লাঞ্চ) ১ বাটি সালাদ, ১ বাটি সবজি, ১ বাটি ডাল, এবং ১ টি রুটি (বা অল্পভাত)
বিকাল ৫ টা (স্ন্যাকস) ছোলা সেদ্ধ বা ফলের চাট অথবা ১ গ্লাস লাচ্ছি /দুধ
রাত ৮ টা ডিনার) গ্রিল করা মাছ/মুরগি বা পনির সবজি+স্যুপ+সালাদ(ভারী খাবার এড়িয়ে চলুন)
রাত ১০ টা (ঘুমানোর আগে) ১ গ্লাস হালকা গরম দুধ (ঐচ্ছিক)

ওজন কমানোর সময় এই ভুলগুলো করবেন না

অনেকে ভালো ব্যায়াম এবং ডায়েট করেও ফল পান না কিছু সাধারণ ভুলের কারণে। ঘরে বসে ওজন কমানোর দশটি সহজ ব্যায়াম ও ডায়েট টিপস ফলপ্রসূন করতে নিচের ভুলগুলো এড়িয়ে চলুন:
  1. খাবার স্ক্রিপ করা: সকালের নাস্তা বা অন্য কোন খাবার বাদ দিলে আপনার মেটাবলিজম ধীর হয়ে যায় এবং শরীর ফ্যাট স্টোর করতে শুরু করে।
  2. প্রতিদিন একই ব্যায়াম করা: একই ব্যায়াম করলে শরীর তাতে অভ্যস্ত হয়ে যায় এবং ক্যালোরি বার্ন করা কমে যায়। ব্যায়ামের রুটিনে বৈচিত্র আনুন।
  3. দ্রুত ফলাফল আশা করা: ওজন কমানো একটি  ধীর প্রক্রিয়া। ধৈর্য ধরে লেগেই থাকতে হবে। প্রতি সপ্তাহে ০.৫-১ কেজি ওজন কমানো স্বাস্থ্যকর।
  4. পর্যাপ্ত পানি খাওয়া: পানি শরীর থেকে টক্সিন দূর করে এবং হজমে সাহায্য করে। পানি কম খেলে শরীর ডিহাইড্রেটেড  হয় এবং মেটাবলিজম কমে যায়।
  5. পর্যাপ্ত ঘুম না হওয়া: আগেই বলেছি, কম ঘুম ওজন বাড়ার কারণ। তাই রাতে ঠিকমতো ঘুমাতে হবে।

উপসংহার

ওজন কমানো কোনো কঠিন যুদ্ধ নয়, এটি একটি স্মার্ট জার্নি। উপরে আলোচিত ঘরে বসে ওজন কমানোর ১০ টি সহজ ব্যায়াম ও ডায়েট টিপস  যদি আপনি আন্তরিকভাবে মেনে চলেন,  তাহলে ৩০ দিনের মধ্যেই আপনার শরীরে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। মনে রাখবেন, শুধু একদিন বা এক সপ্তাহ করলে হবে না, এটি একটি লাইফ স্টাইল পরিবর্তন।
ঘরে বসে ওজন কমানোর ১০ টি সহজ ব্যায়াম ও ডায়েট টিপস আপনাকে একটি গাইডলাইন দিয়েছে। এখন সিদ্ধান্ত আপনার। হয় আজই শুরু করুন, নয়তো আগামী কাল এসে নতুন করে শুরু করার কথা ভাবুন। কিন্তু মনে রাখবেন, আগামীকাল" নামক দিনটি কখনো আসে না।
আপনার শরীর আপনার সবচেয়ে বড় সম্পদ। এর যত্ন নেওয়ার দায়িত্ব আপনারই। আজকের এই গাইডটি যদি আপনার একটুও উপকারে আসে, তবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ফিট থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url