আপনি কি স্বপ্ন দেখেন মরুর বুকে সোনার হরিণ খুঁজে পাওয়ার? নিজের ও পরিবারের
ভাগ্য বদলে দেওয়ার মতো একটা সুযোগের অপেক্ষায় আছেন? তাহলে আপনি সঠিক জায়গাতেই
এসেছেন। প্রবাসী বাংলাদেশীদের কাছে মধ্যপ্রাচ্য যেন এক টুকরো স্বর্গের
সমান।
প্রতি বছর লাখ লাখ মানুষ কর্মসংস্থানের জন্য ছুটে যান সৌদি আরব, সংযুক্ত আরব
আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে। কিন্তু প্রশ্ন হল, মধ্যপ্রাচ্যে চাকুরীর
বাজার চাহিদা বেশি এবং বেতন কত? যদি এই প্রশ্নের সঠিক উত্তর না জানেন, তাহলে শুধু
ভাগ্যের উপর ভর করে বিদেশে যাওয়া মানেই অনিশ্চয়তার দিকে পা বাড়ানো।
আজকের এই বিস্তারিত আর্টিকেলে আমরা আলোচনা করব ২০২৬ সালের বাস্তব চিত্র।
জেনে নেব কোথায় কোন কাজের সুযোগ সবচেয়ে বেশি, কেমন বেতন আশা করতে পারেন, এবং
কিভাবে নিজেকে প্রস্তুত করলে মধ্যপ্রাচ্যের চাকরির বাজারে নিজের অবস্থান শক্ত
করতে পারবেন।
পেজসূচিপত্রে আমরা জানবো মধ্যপ্রাচ্যে কোন চাকরির বাজারে পেশার চাহিদা বেশি এবং বেতন কত
মধ্যপ্রাচ্যে বদলে যাওয়া চাকুরীর বাজার
একসময় মধ্যপ্রাচ্য বলতে বোঝাতো শুধু নির্মাণ শ্রমিক, ড্রাইভার আর দোকানের
বিক্রেতার কাজ। সেই চিত্র এখন পুরোপুরি বদলে গেছে। সৌদি আরবের ভিশন ২০৩০ আর
আমিরাতের এক্সপো-পরবর্তী অর্থনৈতিক পরিকল্পনা। এ অঞ্চলের শ্রমবাজার আমূল পরিবর্তন
এনেছে। এখন এখানে চাহিদা তৈরি হয়েছে উচ্চ প্রযুক্তির দক্ষ পেশাজীবী থেকে শুরু
করে বিশেষজ্ঞ ডাক্তার, ইঞ্জিনিয়ার এমনকি পরিবেশ বিজ্ঞানীদেরও।
তাই আপনি যদি এখনও ভেবে থাকেন যে মধ্যপ্রাচ্য মানে শুধু ইট-পাথরের
কাজ, তাহলে একটু থামুন। জেনে নিন বর্তমান বাজারের চাহিদা কী। একজন দক্ষ
কর্মী হিসেবে আপনার যে মূল্য, তা সঠিক জায়গায় সঠিকভাবে তুলে ধরতে পারলে
আপনি পেতে পারেন আকাশচুম্বী বেতন।
চাহিদার শীর্ষে যেসব পেশা
বর্তমানে মধ্যপ্রাচ্যে চাকরির বাজারে কোন পেশার চাহিদা বেশি এবং বেতন কত
- এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই আসে প্রযুক্তি ও প্রকৌশল খাতের
নাম।
প্রযুক্তি ও আইটি পেশাজীবী
সৌদি আরব আর আরব আমিরাত এখন ডিজিটাল সিটি গড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই), সাইবার সিকিউরিটি, এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট বিপুল চাহিদা রয়েছে। একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার সংযুক্ত আরব আমিরাতে সহজেই মাসে ১৫০০০ থেকে৩০০০০ দিহরাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪,৫০,০০০ থেকে ৯ , ০০,০০০ টাকা) পর্যন্ত আয় করতে পারেন।
প্রকৌশল ও নির্মাণ খাত
NEOM সিটি, লোহিত সাগর প্রকল্পের মত মেগা প্রকল্পগুলোতে সিভিল ইঞ্জিনিয়ার, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টদের চাহিদা আকাশচুম্বি। সৌদি আরবে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী বেতন শুরু হয় ৮,০০০ রিয়াল থেকে, বাংলাদেশী টাকায় প্রায় ২,৪০,০০০ টাকার বেশি।
স্বাস্থ্য সেবা পেশাজীবী
মহামারির পর থেকে স্বাস্থ্যসেবার গুরুত্ব বেড়েছে কয়েকগুণ। নার্স, মেডিকেল টেকনিশিয়ান, এবং বিশেষজ্ঞ ডাক্তারদের জন্য মধ্যপ্রাচ্যের দরজা সব সময় খোলা। এসব পেশায় বেতন দেশ ও প্রতিষ্ঠান ভেদে কম- বেশি হলেও শুরুতে মাসে ৫,০০০ রিয়াল (প্রায় ১,৫০,০০০ টাকা) থেকে শুরু হয়।
নবীন প্রজন্মের পছন্দের চাকরি
তরুন প্রজন্মের কাছে এখন মধ্যপ্রাচ্যের চাকরির বাজারে অন্যতম আকর্ষণীয় খাত হলো হসপিটালিটি ও ট্যুরিজম। বিশ্বমানের হোটেলে সেফ, ম্যানেজার ও ইভেন্ট প্লানারদের বেতন-ভাতা বেশ চড়া। এছাড়া সৌর বিদ্যুৎ প্রকল্প বাড়ায় নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞদের চাহিদাও দিন দিন বাড়ছে।
বিভিন্ন পেশায় বেতন কাঠামো: একটি বাস্তব চিত্র
এখন আমরা মূল আলোচনায় আসি - মধ্যপ্রাচ্যে চাকরির বাজারে কোন পেশার চাহিদা বেশি এবং বেতন কত তার একটি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। মনে রাখবেন, বেতন নির্ভর করে আপনার দক্ষতা, অভিজ্ঞতা, কোম্পানির নীতি এবং দেশের অর্থনৈতিক অবস্থার উপর।
সৌদি আরবে জনপ্রিয় কয়েকটি পেশার বেতন কাঠামো তুলে ধরা হলো:
ইলেকট্রিশিয়ান: দক্ষ ইলেকট্রিশিয়ানদের বর্তমানে সৌদি আরবে বড় চাহিদা। বেতন সাধারণত ১৫০০ থেকে ২০০০ রিয়াল (প্রায় ৪৫০০০ - ৬০০০০ টাকা) পর্যন্ত হয়ে থাকে।
রেস্টুরেন্ট কর্মী: রেস্টুরেন্টের কাজে থাকা-খাওয়া ফ্রি থাকে। বেতন হয় ১২০০ থেকে ২০০০ রিয়াল (প্রায় ৩৬ ০০০-৬০ ০০০ টাকা)।
হোটেল কর্মী: হোটেলে কাজ করলে সাধারণত থাকার ব্যবস্থা কম্পানি দেই, তবে খাওয়া নিজেকে করতে হয়। বেতন শুরু হয় ১৩০০০ রিয়াল (প্রায় ৩৯০০০ টাকা) থেকে।
সাধারণ শ্রমিক: দক্ষতা নেই এমন সাধারন শ্রমিকদের বেতন সবচেয়ে কম। সৌদি আরবে শ্রমিকদের বেতন ২০২৬ অনুযায়ী ন্যূনতম ৪০,০০০ টাকা থেকে শুরু হয় ১ ২০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
সতর্কবার্তা: সৌদি আরবে সরকারিভাবে কোন নির্ধারিত ন্যূনতম বেতন কাঠামো না থাকলেও, দালাল চক্রের মাধ্যমে ফ্রি ভিসা নিয়ে গেলে অনেক সময় বেতন কম পাওয়ার আশঙ্কা থাকে। তাই সরকারি বা লাইসেন্স প্রাপ্ত এজেন্সির মাধ্যমে যাওয়ায় নিরাপদ।
২০২৬ সালে চাকরির বাজারে চলমান চিত্র
এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে চাকরির বাজারে কোন পেশার চাহিদা বেশি এবং বেতন কত - এই প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আঞ্চলিক রাজনীতির কারণে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও সংঘাতের প্রভাব পড়েছে কর্মসংস্থানে। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইসরাইল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে ফ্লাইট অনিয়মিত হয়ে পড়েছে এবং নতুন কর্মী যেতে পারছেন না।
গত বছরের তুলনায় এই বছর মার্চ মাসের প্রথম ১০ দিনে বিদেশ যাত্রী কমেছে প্রায় ৫০ শতাংশ। বাংলাদেশ থেকে যত কর্মী বিদেশে যান, তার ৬৭ শতাংশই যান সৌদিআরবে। এ নির্ভরশীলতা একটি বড় ঝুঁকি তৈরি করেছে।
তবে শঙ্কার কিছু নেই। কারণ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জিসিসিভুক্ত দেশগুলো। কাতার, কুয়েত, ও আমিরাত ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, দক্ষ কর্মী তৈরি করতে পারলে জাপান ও ইউরোপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাজারও আরও শক্তিশালী হবে।
সংযুক্ত আরব আমিরাতের বিশেষ সুযোগ
মধ্যপ্রাচ্যে চাকরির কথা বললে সংযুক্ত আরব আমিরাতের নাম না নিলেই নয়। সম্প্রীতি দেশটি গ্রীন ভিসা ও গোল্ডেন ভিসা প্রকল্প চালু করেছে, যা উচ্চ দক্ষ পেশাজীবীদের জন্য এক অনন্য সুযোগ। ফ্রীলান্সার, উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা এই ভিসার আওতায় স্পন্সর ছাড়াই আমিরাতে বসবাস করতে পারেন।
গ্রীন ভিসার জন্য আবেদন করতে হলে ন্যূনতম বেতন হতে হবে ১৫,০০০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪.৪৫০০০ টাকা)। আর গোল্ডেন ভিসায় তো পাওয়া যায় দশ বছরের রেসিডেন্সি। শুধু চাকরিই নয়, বিনিয়োগ ও উদ্যোক্তা হিসেবেও এগিয়ে যাচ্ছে আমিরাত।
মেয়েদের জন্যও বাড়ছে সুযোগ
মধ্যপ্রাচ্যের চাকরির বাজারে নারী কর্মীদের চাহিদা আগের চেয়ে অনেক বেড়েছে। বিশেষ করে সৌদি আরবে সামাজিক সংস্কারের ফলে নারীদের জন্য উন্মুক্ত হয়েছে শিক্ষকতা, স্বাস্থ্যসেবা, ও তথ্যপ্রযুক্তির মত পেশা। ফলে মধ্যপ্রাচ্যে চাকরির বাজারে কোন পেশার চাহিদা বেশি এবং বেতন কত - এই প্রশ্নের উত্তর এখন নারী পেশাজীবীরাও সমানভাবে জায়গা করে নিচ্ছে।
চাকরি খোঁজার আগে প্রস্তুতি
মধ্যপ্রাচ্যে চাকরি পেতে হলে এখন আর শুধু ইচ্ছে করলেই হবে না। আপনাকে প্রস্তুত থাকতে হবে।
👉দক্ষতা অর্জন: যে পেশায় যেতে চান, সেই বিষয়ে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট ও প্রশিক্ষণ নিন।
👉ভাষার দক্ষতা: আরবি জানা থাকলে সুবিধা বেশি, তবে ইংরেজিতে সাবলীল যোগাযোগ একান্ত আবশ্যক।
👉সঠিক তথ্য: দালালের ফাঁদে পা দেবেন না। অভিবাসন বিষয়ক সরকারি ওয়েবসাইট এবং লাইসেন্স প্রাপ্ত রিক্রটিং এজেন্সির মাধ্যমেই যোগাযোগ করুন।
👉বাজার গবেষণা: আপনি যে দেশে যেতে চান, সেই দেশের সাম্প্রতিক চাকরির বাজার ও বেতন কাঠামো সম্পর্কে ধারণা নিন।
শেষ কথা
আশা করি, এতক্ষণের আলোচনা থেকে মধ্যপ্রাচ্যে চাকরির বাজারে কোন পেশার চাহিদা
বেশি এবং বেতন কত - এই বিষয়ে আপনি একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। প্রবাস
জীবন সোনার হরিণ হলেও এর পিছনে রয়েছে কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের ইতিহাস। তাই
সঠিক তথ্য ও দক্ষতা নিয়ে তবেই পা বাড়ান মধ্যপ্রাচ্যের মাটিতে।আর
হ্যাঁ, মধ্যপ্রাচ্যে চাকরির বাজারে যে পরিবর্তন আসছে, তার সাথে তাল
মিলিয়ে নিজেকে তৈরি করতে পারলেই সফলতা আসবেই। আপনার প্রবাস জীবন হোক সফল ও
সুখময়।
প্রিয় পাঠক, মধ্যপ্রাচ্যে চাকর র বাজারে কোন পেশার চাহিদা বেশি এবং বেতন কত
এই বিষয়ে আপনার কোন অভিজ্ঞতা থাকলে বা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান
আপনার মূল্যবান মতামত আমাদের ও পথ দেখাবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url