আচার ও চাটনি তৈরীর ঐতিহ্যবাহী ও সহজ রেসিপি ーবাড়িতে বানান দোকানের স্বাদ
আমাদের বাংলাদেশের রান্নাঘরে আচার আর চাটনি একটা আলাদা জায়গা আছে। ভাতের পাতে এক চামচ আচার কিংবা বিকেলের নাস্তায় চাটনি দিয়ে মুড়ি - এই অনুভূতিটা বাংলাদেশের প্রতিটা পরিবারের কাছে চেনা। কিন্তু আজকাল আমরা অনেকেই বাজারের প্যাকেট জাত আচার কিনে খাই, অথচ ঘরে বানানো আচার ও চাটনি তৈরীর ঐতিহ্যবাহী ও সহজ রেসিপি মেনে চললে যে স্বাদ পাওয়া যায়, তা কোন দোকানের পণ্যই দিতে পারেনা।
আজকের এই লেখায় আমি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ধরনের আচার ও চাটনির রেসিপি, কিছু কাজের টিপ এবং সংরক্ষণের সঠিক পদ্ধতি। তো চলুন শুরু করি।
পেজ সূচিপত্রে আমরা আচার ও চাটনি তৈরির ঐতিহ্যবাহী ও সহজ রেসিপি গুলো বর্ণনা করিলাম:
আচার ও চাটনির ইতিহাস一 আমাদের রন্দনশৈলীর এক অবিচ্ছেদ্য অংশ
আচার ও চাটনি শুধু খাবারের সাথে পরিবেশন করা একটি পদ নয়, এটি আমাদের শত বছরের সংস্কৃতি ও ঐতিহ্যর একটি অংশ। মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসনকাল পর্যন্ত 一 আচার ও চাটনির ব্যবহার আমাদের উপমহাদেশের রান্নায় গভীরভাবে মিশে আছে। বাংলাদেশের গ্রামে এখনো দেখা যায় দাদী-নানিরা মৌসুমে আম, তেতুল, জলপাই, বরই দিয়ে বড় বড় কলসিতে আচার বানিয়ে রাখছেন।
আগের দিনে ফ্রিজ ছিল না, তাই ফলমূল সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় ছিল আচার বানিয়ে রাখা। লবণ, তেল আর মসলার মিশ্রণ ব্যাকটেরিয়া প্রতিরোধ করে এবং খাবারকে দীর্ঘদিন ভালো রাখে। এই প্রাকৃতিক সংরক্ষণ পদ্ধতিই আচার কে এতটা জনপ্রিয় করে তুলেছিল। চাটনি মূলত ভারতীয় উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী শস, যা তাজা বা রান্না করা ফল, সবজি, ভেষজ উদ্ভিদ এবং মসলা দিয়ে তৈরি করা হয়।
আজও আচার ও চাটনি তৈরীর ঐতিহ্যবাহী ও সহজ রেসিপি আমাদের মায়েদের কাছে সযত্নে রক্ষিত আছে এবং প্রজন্ম থেকে প্রজন্মে এই জ্ঞান বাহিত হয়ে চলেছে।
আচার বানানোর আগে যা জানা দরকার
আচার বানানো শুরু করার আগে কিছু মৌলিক বিষয়ে জানা থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়।
উপকরণ বাছাই: সব সময় তাজা ও পরিষ্কার ফলবা সবজি বেছে নিন। পচা বা ক্ষতিগ্রস্ত অংশ থাকলে আচার নষ্ট হয়ে যেতে পারে।
পাত্র পরিষ্কার রাখুন: আচার রাখার বোতল বা কৌটা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন। পানির ভেজা থাকলে আচার দ্রুত ফাঙ্গাস পড়ে যায়।
তেলের ভূমিকা: সরিষার তেল আচারের প্রধান সংরক্ষক। তেল যেন সব সময় আচারের উপর থাকে, এটা নিশ্চিত করুন।
লবণের পরিমাণ: লবণ কম হলে আচার তাড়াতাড়ি নষ্ট হয়। রেসিপিতে দেওয়া পরিমাণ মেনে চলুন।
রোদের ব্যবহার: অনেক আচারে রোদে দেওয়ার কথা বলা হয়। রোদ আচারকে পাকিয়ে দেয় এবং মসলার স্বাদ ভালোভাবে ভেতরে ঢুকতে সাহায্য করে।
কাঁচা আমের আচার -সবার প্রিয় ক্লাসিক রেসিপি
কাঁচা আমের আচার বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয়। গরমের শুরুতে যখন বাজারে কাঁচা আম উঠতে শুরু করে, তখন প্রায় প্রতিটা বাড়িতেই আমের আচার বানানো ধুম করে যায়।
উপকরণ (বড় পরিমান):
- কাঁচা আম ー১ কেজি
- সরিষার তেল ー১ কাপ
- সরিষা বাটা ー৩ টেবিল চামচ
- মেথিー১ চা চামচ
- কালোজিরা ー ১ চা চামচ
- পাঁচফোড়ন ー ১ চা চামচ
- হলুদ গুঁড়া ー ১ চা চামচ
- মরিচ গুঁড়া ー২চা চামচ (ঝাল পছন্দ অনুযায়ী)
- লবণーপরিমাণমতো
- চিনিー২ টেবিল চামচ
- ভিনেগার ー২ টেবিল চামচ
- চিনি ー২ টেবিল চামচ (ঐচ্ছিক)
প্রস্তুত প্রণালী:
প্রথমে কাঁচা আম ভালো করে ধুয়ে মুছে নিন। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিন। চাইলে আঁটি বাদ দিতে পারেন বা রেখেও দিতে পারেন। আমের টুকরোগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে একটা চালুনিতে ছড়িয়ে কড়া রোদে ২ থেকে ৩ ঘন্টা শুকিয়ে নিন।
এরপর একটা কড়াইতে সরিষার তেল গরম করুন। তেল গরম হলে পাঁচফোড়ন ও মেথি দিয়ে ফোড়ন দিন। কালোজিরা দিন। এরপর সরিষা বাটা, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো একসাথে দিয়ে কষান। মসলার কাঁচা গন্ধ চলে গেলে রোদে শুকানো আমের টুকরো দিয়ে ভালো করে মেশান। চিনি ও ভিনেগার দিন। একটু নাড়াচাড়া করে আজ বন্ধ করুন।
ঠান্ডা হলে পরিষ্কার কাচের বোতলে ভরে রাখুন। উপরে সামান্য সরিষার তেল দিয়ে ঢেকে রাখুন। এভাবে ৩ থেকে ৬ মাস পর্যন্ত ভালো থাকবে।
এটি আচার ও চাটনি তৈরির ঐতিহ্যবাহী ও সহজ রেসিপিগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত একটি পদ।
জলপাইয়ের আচার - শীতের স্পেশাল
শীতকালে বাজারে জলপাই দেখলেই মনে পড়ে যায় জলপাইয়ের আচারের কথা। টক -ঝাল এই আচারটা ভাতের পাতে হলে খাওয়ার আনন্দটাই আলাদা হয়ে যায়।
উপকরণ:
- জলপাই - ৫০০ গ্রাম
- সরিষার তেল - আধা কাপ
- সরিষা বাটা - ২ টেবিল চামচ
- আদা বাটা - ১ চা চামচ
- রসুন বাটা - ১ চামচ
- হলুদ গুঁড়া -আধা চা চামচ
- মরিচ গুঁড়া -এক চা চামচ
- লবণ -স্বাদমতো
- চিনি - এক টেবিল চামচ
প্রস্তুত প্রণালী:
জলপাই ভালো করে ধুয়ে হালকা থেঁতো করুন বা চিরে দিন, যাতে মসলা ভেতরে ঢুকতে পারে। এরপর হলুদ ও লবণ মাখিয়ে রোদে কিছুক্ষণ রাখুন।
কড়াইতে তেল গরম করে সরিষা, আদা-রসুন বাটা দিয়ে কষান। হলুদ ও মরিচ গুঁড়া দিন। তারপর জলপাই দিয়ে ভালো করে মেশান। চিনি দিন, সামান্য নাড়াচাড়া করুন। ঠান্ডা হলে বোতলে ভরুন।
বরইয়ের টক আচার - শিশু থেকে বড় সবার প্রিয়
বরইয়ের আচার এমন একটি জিনিস যা শুনলেই জিবি জল আসে। এই আচার ও চাটনি তৈরির ঐতিহ্যবাহী ও সহজ রেসিপি অনুসরণ করলে মাত্র কয়েকদিনের মধ্যে দারুন স্বাদের বরইয়ের আচার বানানো সম্ভব।
উপকরণ:
- কুল বা বরই ー ৫০০ গ্রাম
- লবণー ২ চা চামচ
- হলুদ গুঁড়া ーআধা চা চামচ
- মরিচ গুঁড়াー এক চা চামচ
- চিনিー তিন টেবিল চামচ
- সরিষার তেল ーতিন টেবিল চামচ
- পাঁচফোড়ন ーআধা চা চামচ
- শুকনো মরিচー ৩-৪ টা
প্রস্তুত প্রণালী:
বরই ধুয়ে হালকা থেতোঁ করুন। তেলে পাঁচফোড়ন ও শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিন। তারপর বাকি মসলা দিয়ে বরই ঢেলে দিন। চিনি দিন। ৫ থেকে ৭ মিনিট ভালো করে নাড়ুন। ঠান্ডা হলে বোতলে ভরুন।
তেতুলের চাটনি - দাওয়াতের টেবিলের স্টার
তেতুলের ছাড়া চাটনি ছাড়া কোন দাওয়াতে যেন পূর্ণ হয় না। পোলাও, বিরিয়ানি, সিঙ্গারা বা পিয়াজু - যাই হোক না কেন, পাশে তেতুলের চাটনি থাকলে সবকিছুর স্বাদ দ্বিগুণ হয়ে যাই।
উপকরন:
- তেতুল 一২০০ গ্রাম
- চিনি বা গুড়一১৫০ গ্রাম
- লবণ一১ চা চামচ
- আদা কুচি 一 ১ চা চামচ
- শুকনো মুরিচ গুঁড়া 一আধা চা চামচ
- জিরা গুড়া 一আধা চা চামচ
- পানি 一 দুই কাপ
প্রস্তুত প্রণালী:
তেতুল গরম পানিতে ভিজিয়ে বীজ ছাড়িয়ে পাল্প বের করুন। একটা প্যানে তেতুলের পাল্প ও পানি দিয়ে জ্বাল দিন। চিনি বা গুড় দিন। আদা কুচি, লবণ, মরিচ গুঁড়া ও জিরা গুঁড়া দিন। মাঝারি আছে ১০ থেকে ১৫ মিনিট নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণটা ঘন হয়ে আসে।
ঠান্ডা হলে কাচের বোতলে ভরুন। ফ্রিজে রাখলে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। এটা আচার ও চাটনি তৈরীর ঐতিহ্যবাহী সহজ রেসিপির এর একটি অত্যন্ত জনপ্রিয় পদ।
ধনেপাতার চাটনি - সবুজ সতেজতার স্বাদ
ধনেপাতা চাটনি শুধু স্বাদে নয়, দেখতেও দারুন। এই সবুজ চাটনি যে কোন স্নাক্সের এর সাথে পরিবেশন করলে মুখে জল আস আনে।
উপকরণ:
- টাটকা ধনেপাতা 一১ আটি
- পুদিনা পাতা 一এক মুঠ
- কাঁচা মরিচ 一৩ থেকে ৪ টা
- রসুন一.৩ থেকে ৪ কোয়া
- আদা ছোট 一এক টুকরো
- লেবুর রস 一২ টেবিল চামচ
- লবণ一 স্বাদমতো
- চিনি 一এক চিমটি
প্রস্তুত প্রণালী:
সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। প্রয়োজনে সামান্য পানি যোগ করতে পারেন। লেবুর রস ও লবণ দিয়ে স্বাদ ঠিক করুন। তাজা বানিয়ে খাওয়াই সবচেয়ে ভালো। তবে ফ্রিজে ৩ থেকে ৪ দিন ভালো থাকে।
আদা-রসুনের মিষ্টি চাটনি
এই চাটনিটা একটু ভিন্ন ধরনের। মিষ্টি-ঝালের মিশেলে এটা বিশেষ করে মাংসের সাথে বা স্যান্ডউইচ দারুন লাগে।
উপকরণ:
- আদা কুচিー ৩ টেবিল চামচ
- রসুন কুচি ー২ টেবিল চামচ
- শুকনো মরিচ ー৫ থেকে ৬টা
- চিনি ー৪ টেবিল চামচ
- ভিনেগার ー৩ টেবিল চামচ
- লবণ ーস্বাদমতো
- তেল ー২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী:
তেলে আদা ও রসুন কুচি হালকা ভেজে নিন। শুকনো মরিচ দিন। চিনি দিয়ে কিছুক্ষণ কষান। ভিনেগার দিয়ে ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। ঠান্ডা করে বোতলে সংরক্ষণ করুন।
টমেটোর চাটনি - সারা বছরের সেরা চাটনি
টমেটোর চাটনি সারা বছরই বানানো যায় এবং এটি একটি বহুমুখী পদ। রুটি, পাউরুটি, পরোটা কিংবা ভাত - সবকিছুতেই এই চাটনি মানায়।
উপকরণ:
- পাকা টমেটোー ৫০০ গ্রাম
- আদা কুচি ーএক চা চামচ
- রসুন কুচি ー১ চা চামচ
- কাঁচা মরিচ ー২ থেকে ৩ টা
- চিনি ー ৩ টেবিল চামচ
- লবণ ーস্বাদমতো
- সরিষার তেল ー২ টেবিল চামচ
- পাঁচফোড়ন ーআধা চা চামচ
- তেজপাতা ー২ টা
প্রস্তুত প্রণালী:
টমেটো ছোট করে কেটে নিন। তেলে পাঁচফোড়ন ও তেজপাতা দিন। আদা-রসুন কুচি দিয়ে ভাজুন। টমেটো দিয়ে ভালো করে কষান। মরিচ মরিচ, লবণ, ও চিনি দিন। ঢাকনা দিয়ে মিডিয়াম আচে রান্না করুন যতক্ষণ টমেটো গলে ঘন না হয়। ব্লেন্ড করতে পারেন অথবা দানা রেখে দিতে পারেন।
আমলকির আচার - স্বাস্থ্যকর ও সুস্বাদু
আমলকি শুধু আচারের স্বাদই দে দেই, না এতে প্রচুর ভিটামিন সি থাকায় এটি শরীরের জন্যও অত্যন্ত উপকারী। আচার ও চাটনি তৈরীর ঐতিহ্যবাহী ও সহধ রেসিপি গুলোর মধ্যে আমলকির আচার একটি বিশেষ স্থান দখল করে আছে।
উপকরণ:
- আমলকি ー ৪০০ গ্রাম
- লবণ ー২ চা চামচ
- হলুদ গুঁড়া ーআধা চা চামচ
- মরিচ গুঁড়া ー১ চা চামচ
- সরিষা বাটা ー২ টেবিল চামচ
- সরিষার তেল ーআধাকাপ
- পাঁচফোড়নー আধা চা চামচ
- আদা কুচি ー১ চা চামচ
প্রস্তুত প্রণালী:
আমলকি ধুয়ে ৪ থেকে ৫ ভাগ করে কেটে বীজ বের করুন। লবণ ও হলুদ মাখিয়ে রোদে আধা দিন শুকিয়ে নিন। তেলে পাঁচফোড়ন ও আদা দিয়ে ফোড়ন দিন। সরিষা বাটা ও মসলা দিয়ে কষান। আমলকি দিয়ে ভালো করে মেশান। ঠান্ডা করে বোতলে সংরক্ষণ করুন।
পেঁয়াজের আচার - বিরিয়ানির সেরা সঙ্গি
বিরিয়ানি বা তেহেরি সাথে পেঁয়াজের আচার না হলে কি মনে হয় একটু অপূর্ণ থেকে যায়? এ আচারটা বানানো অত্যন্ত সহজ এবং সময় লাগে কম।
উপকরণ:
- ছোট পেঁয়াজ ー৫০০ গ্রাম (গোটা বা অর্ধেক করে কাটা)
- সাদা ভিনেগার ー আধা কাপ
- লবণ ー২ চা চামচ
- চিনি ー১ চা চামচ
- লাল মরিচ গুঁড়া ー ১ চা চামচ
- হলুদ গুঁড়া ーআধা চা চামচ
- সরিষার দানা ー১ চা চামচ
প্রস্তুত প্রণালী:
পেঁয়াজ ও লবণ ও হলুদ মাখিয়ে আধা ঘন্টা রাখুন। এরপর পানি চেপে বের করে নিন। ভিনেগার, চিনি, মরিচ, ও সরিষা মিশিয়ে পেঁয়াজে ঢেলে দিন। ভালো করে মেশান।২ ঘন্টা পর থেকেই খাওয়া যাবে। ফ্রিজে রাখলে ১ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে।
মিষ্টি আমের চাটনি - বিয়ের দাওয়াতের স্মৃতি
মিষ্টি আমের চাটনি আমার কাছে সব সময় বিয়ের দাওয়াতের কথা মনে করিয়ে দেই। মিষ্টান্ন পরিবেশন এর আগে এই চাটনি দেওয়া হলে পেট যেন একটু থিতু হয়।
উপকরণ:
- কাঁচা আম ー৩০০ গ্রাম
- চিনি বা গুড় ー২০০ গ্রাম
- লবণ ーআধা চা চামচ
- আতা কুচিー ১ এক চা চামচ
- পাঁচফোড়ন ーআধা চা চামচ
- শুকনো মরিচー ২ টা
- পানিー১ কাপ
- তেল ー১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী:
আম খোসা ছাড়িয়ে কুচি করুন। তেলে পাঁচফোড়ন ও শুকনো মরিচ দিন। আদা দিয়ে একটু ভাজুন। আমের কুচি দিন। পানি ও চিনি দিয়ে মিডিয়াম আচে রান্না করুন। আম গলে ঘন হলে নামিয়ে নিন। এই চাটনিটা এ আচার ও চাটনি তৈরীর ঐতিহ্যবাহী ও সহজ রেসিপির একটি অনন্য নিদর্শন।
রসুনের আচার - ঝাঁজালো ও মজাদার
রসুনের আচার যারা একবার খেয়েছেন, তারা বারবার খেতে চাইবেন। এটা পাউরুটি বা পরোটার সাথে সকালের নাস্তায় অসাধারণ লাগে।
উপকরণ:
- ছাড়ানো ছাড়ানো রসুন ー২০০ গ্রাম
- সরিষার তেলー আধা কাপ
- ভিনেগার ー৩ টেবিল চামচ
- লবণー ১ চা চামচ
- চিনি ー১ চা চামচ
- মরিচ গুঁড়া ー১ চা চামচ
- হলুদ গুড়া ーআধা চা চামচ
প্রস্তুত প্রণালী:
রসুন কোয়া পরিষ্কার করে নিন। সব মসলা মিশিয়ে মাখান। তেল গরম করে ঠান্ডা করুন। সবকিছু একসাথে মিশিয়ে বোতলে ভরুন।৩ থেকে ৪ দিন পর থেকে খাওয়া শুরু করতে পারবেন।
আচার সংরক্ষণের সঠিক পদ্ধতি
আচার বানানোর চেয়ে সংরক্ষণ করাটাও সমান গুরুত্বপূর্ণ। ভালো করে না রাখলে অনেক কষ্টে বানানো আচার নষ্ট হয়ে যেতে পারে।
কাঁচের বোতল ব্যবহার করুন: প্লাস্টিকের পাত্রে আচার রাখলে সময়ের সাথে রাসায়নিক প্রতিক্রিয়া হতে পারে। কাছের বোতল সবচেয়ে নিরাপদ।
বোতলপরিষ্কার ও শুকনো রাখুন: বোতলে যেন কোন পানি ভেজা না থাকে। পানি আচার নষ্ট করে দেই।
তেল উপরে রাখুন: আচার পরিবেশন-করার পর যদি দেখেন তেল কমে গেছে, তাহলে কিছুটা সরিষার তেল ঢেলে দিন।
শুকনো চামচ ব্যবহার করুন: আচার তোলার সময় সব সময় শুকনো চামচ ব্যবহার করুন। ভেজা চামচ দিয়ে তুললে ফাঙ্গাস পড়ে।
ঠান্ডা জায়গায় রাখুন: সরাসরি রোদ আচারের রং নষ্ট করে। ঠান্ডা অন্ধকার জায়গায় রাখুন। ফ্রিজেও রাখা যায়।
মুখ ভালো করে বন্ধ রাখুন: বাতাস ঢুকলে আচার দ্রুত নষ্ট হয়ে যায়।
আচার ও চাটনি তৈরিতে সাধারণ ভুলগুলো
অনেকেই প্রথমবার আচার ও চাটনি তৈরীর ঐতিহ্যবাহী ও সহজ রেসিপি দেখে বানাতে গিয়ে কিছু ভুল করে ফেলেন। চলুন দেখি সে ভুলগুলো কি কি এবং কিভাবে এড়ানো যায়।
ভুল ১: কাঁচা মশলা ব্যবহার করা। অনেকে সরিষা বা অন্যান্য মসলা ভালো করে না কষিয়েই আচারে দিয়ে দেন। এতে আচারে কাঁচা গন্ধ থেকে যায়।
ভুল ২: ভেজা উপকরণ ব্যবহার করা। ফল বা সবজি ধোয়ার পর ভালোভাবে মুছে বা শুকিয়ে নেওয়া জরুরী।
ভুল ৩: তেল কম দেওয়া। তেল আচারের সংরক্ষক। তেল কম হলে আচার বেশিদিন টেকে না।
ভুল ৪: রোদে না দেওয়া। অনেক আচারে রোদ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোদ বাদ দিলে আচার পাকে না এবং স্বাদ ও ঠিক আসে না।
ভুল ৫: তাড়াহুড়ো করা। ভালো আচার বানাতে ধৈর্য লাগে। অনেক আচার ৩ থেকে ৭ দিন পর থেকে স্বাদ ধরে। এর আগেই খেতে শুরু করলে সঠিক স্বাদ পাওয়া যায় না।
ঘরে বসে আচার ব্যবসা - একটি আয়ের সুযোগ
আজকাল অনেক গৃহিণী ঘরে বসে আচার ও চাটনি তৈরীর ঐতিহ্যবাহী ও সহজ রেসিপি মেনে আচার বানিয়ে অনলাইনে বিক্রি করছেন। এটা একটা দারুণ উদ্যোগ। ঘরে বানানো আচারের চাহিদা এখন অনেক বেশি কারণ মানুষ প্রিজারভেটিভ মুক্ত, হাতে বানানো খাবারের দিকে ঝুঁকছে।
ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বা whatsapp গ্রুপের মাধ্যমে খুব সহজে আচার বিক্রি শুরু করা সম্ভব। শুরুতে পরিচিত মানুষদের কাছে বিক্রি করুন এবং ধীরে ধীরে ব্যবসা বাড়ান। প্যাকেজিং সুন্দর হলে এবং স্বাদ ভালো হলে মুখে মুখে আপনার পরিচিতি ছড়িয়ে পড়বে।
আচার ও স্বাস্থ্য - জানুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য
আচার সুস্বাদু হলেও অতিরিক্ত খাওয়া ঠিক নয়। কারন আচারে লবণ তেলের পরিমাণ বেশি থাকে। উচ্চ রক্ত চাপের রোগীদের আচার কম খাওয়া উচিত।
তবে কিছু আচারে স্বাস্থ্য উপকারিতা ও আছে। যেমন আমলকির আকারে প্রচুর ভিটামিন সি থাকে। আদা ও রসুনের আচার হজমে সাহায্য করে। তেতুলের চাটনিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সমপরিমাণে খেলে এ আচারগুলো শরীরের জন্য উপকারী।
উৎসব ও অনুষ্ঠানে আচারের ভূমিকা
বাংলাদেশের বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে আচার একটি বিশেষ ভূমিকা পালন করে। বিয়ের বাড়িতে মিষ্টি আমের চাটনি, ঈদে মাংসের সাথে পেঁয়াজের আচার, পূজার ভোগে তেঁতুলের চাটনি - এই আচার ও চাটনি তৈরীর ঐতিহ্যবাহী ও সহজ রেসিপিগুলো আমাদের উৎসবের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত।
গ্রামের বাড়িতে নবান্ন উৎসবে নতুন আমলকির আচার, শীতে পিঠার সাথে খেজুর গুড়ের চাটনি - এই স্মৃতিগুলো আমাদের শৈশবের সাথে মিলে আছে।
শিশুদের জন্য হালকা চাটনি
বাচ্চারা সাধারণত বেশি ঝাল খেতে পারে না। তাদের জন্য বিশেষ হালকা চাটনি বানানো যায়।
শিশুর জন্য মিষ্টি টমেটো চাটনি
পাকা টমেটো রান্না করে ঘন করুন। সামান্য চিনি ও লবণ দিন। কোন ঝাল মসলা দেবেন না। ব্লেন্ড করে মসৃণ করুন। এই চাটনি বাচ্চারা পরোটা বা রুটির সাথে আনন্দে খাবে।
কিছু বিশেষ আঞ্চলিক আচার
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের আচারের প্রচলন আছে।
সিলেটের আদা-লেবুর আচার; সিলেটে লেবু ও আদার আচার খুব বিখ্যাত। এটা চা -এর সাথে পরিবেশন করা হয়।
চট্টগ্রামের শুটকির আচার: চট্টগ্রামের বিশেষ আচার হলো শুটকি মাছের আচার। ঝাল ও তীব্র স্বাদের এই আচার চাটগাইয়াদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।
রাজশাহীর আমের আচার: রাজশাহীর ফজলি আম দিয়ে বানানো আচার সারা দেশে বিখ্যাত। এখানকার আচার ও চাটনি তৈরীর ঐতিহ্যবাহী ও সহজ রেসিপি দেশের বাইরেও রপ্তানি হয়।
ময়মনসিংহের জলপাই আচার: হাওর অঞ্চলের জলপাই দিয়ে বানানো আচার একটু আলাদা স্বাদের হয়।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর
প্রশ্ন: আচার কতদিন ভালো থাকে? সঠিকভাবে বানালে এবং সংরক্ষণ করলে তেলের আচার ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত ভালো থাকে। চাটনি ফ্রিজে ৩ থেকে ৪ সপ্তাহ ভালো থাকে।
প্রশ্ন: আচারে ফাঙ্গাস পড়লে কি পুরোটা ফেলে দিতে হবে?
যদি অল্প অংশে ফাঙ্গাস পড়ে, তাহলে সে অংশ সরিয়ে বাকিটা রোদে দিতে পারেন। তবে ব্যাপকভাবে নষ্ট হলে ফেলে দেওয়াই ভালো।
প্রশ্ন: আকারে ভিনেগার দিলে কি বেশিদিন থাকে?
হ্যাঁ। ভিনেগার আচারের পিএইচ কমিয়ে দেই, যা ব্যাকটেরিয়া বিরুদ্ধে কাজ করে। তবে বেশি ভিনেগার দিলে স্বাদ বদলে যেতে পারে।
প্রশ্ন: কোন কোন তেলে আচার বানানোসবচেয়ে ভালো?
সরিষার তেলের সবচেয়ে ভালো। এতে প্রাকৃতিক সংরক্ষণের গুণ আছে।
শেষ কথা
আচার ও চাটনি আমাদের রান্না ঘরের এক অমূল্য সম্পদ। এই ছোট ছোট মজাদার পথগুলো আমাদের প্রতিদিনের খাবারকে বিশেষ করে তোলে। আচার-ও চাটনি তৈরীর ঐতিহ্যবাহী ও সহজ রেসিপি গুলো যুগের পর যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা যত্ন করে লালন করে এসেছেন এবং এই জ্ঞান আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।
তাই আজই আপনার মা বাবা দাদীর কাছ থেকে তাদের বিশেষ আদারের রেসিপি শিখুন। বাজার থেকে কেনাচার ছেড়ে দিন এবং ঘরে বানানো আচারের আসল স্বাদ উপভোগ করুন। এই আচার ও চাটনি তৈরীর ঐতিহ্যবাহী ও সহদ রেসিপি গুলো শুধু খাবারের স্বাদ বাড়াই না, এটা আমাদের সংস্কৃতি ও পরিবারের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখি।
ভালো থাকুন, সুস্বাদু খাবার খান এবং ঘরোয়া রান্নার আনন্দ উপভোগ করুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url