ফাইভারে প্রথম অর্ডার পাওয়ার সহজ ও কার্যকর উপায়

 ভূমিকা: কেন ফাইভার এবং কেন প্রথম অর্ডারটাই সবচেয়ে কঠিন? 

ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করতে চাওয়া প্রতিটি নতুন মানুষের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খায় - "আমি কিভাবে শুরু করব?" আর সেই শুরুর সবচেয়ে বড় বাধা হলো প্রথম অর্ডারটি পাওয়া। ফাইভারে প্রথম অর্ডার পাওয়ার সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করা অনেকের কাছেই রহস্যময় মনে হয়।

ফাইভারে প্রথম অর্ডার পাওয়ার সহজ ও কার্যকর উপায়

Fiverr(ফাইভার) বিশ্বের অন্যতম বৃহত্তম ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। প্রতিদিন লক্ষাধিক ক্রেতা এখানে বিভিন্ন সেবা কিনে থাকেন। গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং থেকে ভিডিও এডিটিং - সব ধরনের সেবার চাহিদা এখানে রয়েছে।

কিন্তু সমস্যা হল, Fiverr(ফাইভার) একটি প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম। নতুন বিক্রেতা হিসেবে শুরুতে কোন রিভিউ না থাকলে ক্রেতারা আপনাকে বেছে নিতে দ্বিধা করেন। এই চ্যালেঞ্জটিকে অনেকেই "চিকেন-এগ  প্রবলেম" বলে থাকেন- অর্ডার পেতে রিভিউ লাগে, আর রিভিউ পেতে লাগে অর্ডার।

তবে হতাশ হওয়ার কিছু নেই। সঠিক কৌশল,  ধৈর্য এবং পরিশ্রম দিয়ে এই বাধা অতিক্রম করা সম্পূর্ণ সম্ভব। এ আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে জানবো কিভাবে আপনি ফাইভারে প্রথম অর্ডার পাওয়ার সহজ ও কার্যকর উপায় অনুসরণ করে দ্রুত আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন। 

পেজ সূচিপত্রে ফাইভারের প্রথম অর্ডার পাওয়ার সহজ ও কার্যকর উপায় নিয়ে বিস্তারিত বর্ণনা ঃ

Fiverr (ফাইভার) কি এবং এটি কিভাবে কাজ করে?  

Fiverr (ফাইভার) হল একটি অনলাইন মার্কেটপ্লেস যেখানে ফ্রিল্যান্সাররা তাদের সেবা বিক্রি করেন। এখানে প্রতিটি সেবা কে "Gig" বলা হয়।  ক্রেতারা (Buyers) নিজেদের প্রয়োজন অনুযায়ী Gig খুঁজে বের করেন এবং অর্ডার দেন। বিক্রেতারা (Sellers) সেই কাজ সম্পন্ন করে ডেলিভারি দেন এবং অর্থ উপার্জন করেন। 

Fiverr-এর লেভেল সিস্টেম

Fiverr-এ চারটি বিক্রেতা স্তর রয়েছে:

  • নতুন বিক্রেতা (New Seller)- যে কেউ নতুন অ্যাকাউন্ট খুললে এই স্তরে থাকেন
  • লেভেল ওয়ান (Level One Seller) - ৬০ দিনে দশটি অর্ডার সম্পন্ন করলে
  • লেভেল টু (Level Two Seller) - ১২০ দিনে ৫০ টি অর্ডার সম্পন্ন করলে
  • টপ রেটেড সেলার (Top Rated Seller) - সর্বোচ্চ মানের পারফরমেন্সের জন্য নতুন বিক্রেতা হিসেবে আপনি সর্বনিম্ন তিনটি এবং সর্বোচ্চ সাতটি Gig তৈরি করতে পারবেন। 

অ্যাকাউন্ট তৈরি এবং প্রোফাইল সেটআপ: প্রথম ধাপ

ফাইভারে প্রথম অর্ডার পাওয়ার সহজ ও কার্যকর উপায় গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি শক্তিশালী প্রোফাইল তৈরি করা। অনেকেই এই ধারটিকে গুরুত্ব দেন না - এটি একটি বড় ভুল। 

প্রোফাইল ছবি নির্বাচন
আপনার প্রোফাইল ছবি হলো ক্রেতার সাথে আপনার প্রথম পরিচয়। একটি পেশাদার, স্পষ্ট এবং বন্ধুত্বপূর্ণ ছবি ব্যবহার করুন। মনে রাখবেন:
  • ছবিটি সাদা বা হালকা রঙের পটভূমিতে হওয়া ভালো
  • মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা নিশ্চিত করুন
  • পেশাদার পোশাক পরুন
  • কোম্পানির লোগো বা কার্টুন ছবি ব্যবহার থেকে বিরত থাকুন
প্রোফাইল বায়ো লেখার কৌশল
আপনার বায়ো বা পরিচিতি লেখার সময় নিজেকে ক্রেতার জায়গায় রেখে ভাবুন। ক্রেতা জানতে চান আপনি তার সমস্যা সমাধান করতে পারবেন কিনা। তাই আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং আপনি কিভাবে ক্রেতার কাজে আসতে পারবেন - এই তিনটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করুন।  

│প্রো টিপ: বায়োতে প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করুন যাতে সার্চে সহজে খুঁজে পাওয়া যায়।
দক্ষতা ও সার্টিফিকেট যোগ করুন
Fiverr-এ আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা, পেশাদার সার্টিফিকেট এবং ভাষাগত দক্ষতা যোগ করতে পারবেন। Fiverr-এর নিজস্বSkill Test দিয়ে আপনার দক্ষতা প্রমাণ করতে পারেন, যা প্রোফাইলে ব্যাজ  হিসাবে দেখা যায় এবং ক্রেতাদের আস্থা বাড়ায়।

পারফেক্ট Gig তৈরি করা: আপনার সেরা অস্ত্র

একটি সুন্দরভাবে সাজানো Gig হল আপনার অনলাইন দোকান। ফাইভারে প্রথম অর্ডার  পাওয়ার সহজ ও কার্যকর উপায় হিসেবে Gig তৈরিতে সর্বোচ্চ মনোযোগ দেওয়া উচিত।
Gig টাইটেল লেখার নিয়ম
এর টাইটেল হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (SEO) সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটি কার্যকর টাইটেলের বৈশিষ্ট্য:
  • ৮০ ক্যারেক্টারের মধ্যে রাখুন
  • মূল কিওয়ার্ড সামনে রাখুন
  • সুনির্দিষ্ট এবংস্পষ্ট করুন
  • "I will"দিয়ে শুরু করুন (Fiverrএর  নিয়ম অনুযায়ী)
উদাহরণ: :I will dessign a professional logo for your business" - এই ধরনের টাইটেল সার্চে ভালো র‍্যাঙ্ক করে।

Gig বিবরণ  (Description) লেখা
Gig বিবরণ লেখার সময় নিম্নলিখিত কাঠামোগুলো অনুসরণ করুন:
  • প্রথম অনুচ্ছেদ: আপনি কি করবেন এবং ক্রেতার কি উপকার হবে
  • দ্বিতীয় অনুচ্ছেদ: আপনার বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা
  • তৃতীয় অনুচ্ছেদ: কাজের প্রক্রিয়া ও ডেলিভারি সম্পর্কে তথ্য
  • চতুর্থ অনুচ্ছেদ: একটি স্পষ্ট CTA (Call To Action)
Gig ট্যাগ ও ক্যাটাগরি নির্বাচন

সঠিক ক্যাটাগরি এবং ট্যাগ নির্বাচন Fiverr এর অ্যালগরিদম কে আপনার Gig বোঝাতে সাহায্য করে। প্রতিটি Gig-এ পাঁচটি পর্যন্ত ট্যাগ যোগ করা যায়। এমন ট্যাগ বেছে নিন যা ক্রেতারা সার্চ করেন। 
Gig ইমেজ ও পোর্টফোলিও

Fiverr গবেষণায় দেখা গেছে যে আকর্ষণীয় Gig ছবি থাকলে ক্লিক-ট্রু রেট ৪০ % পর্যন্ত বাড়তে পারে। তিনটি Gig ছবি যোগ করুন এবং যদি সম্ভব হয় একটি পরিচিতি মূলক ভিডিও যোগ করুন। গবেষণায় আরো দেখা গেছে যে ভিডিও থাকলে অর্ডার পাওয়ার সম্ভাবনা ২০০% বাড়ে। 

মূল্য নির্ধারণ কৌশল প্যাকেজ টেবিল

নিচে টেবিলটি একটি আদর্শ তিন-স্তরের প্যাকেজ কাঠামো দেখাচ্ছে:

প্যাকেজ মুল্য ডেলিভারি সময় রিভিশন অন্তর্ভুক্ত সুবিধা
বেশিক $5 -$15 ৩-৫ দিন ১ বার মূল কাজ সম্পন্ন
স্ট্যান্ডার্ড $20- $40 ২-৩ দিন ৩ বার অতিরিক্ত ফিচারসহ
প্রিমিয়াম 1 $50 + ১-২ দিন আনলিমিটেড সম্পূর্ণ প্যাকেজ

│গুরুত্বপূর্ণ পরামর্শ: শুরুতে বেশি প্যাকেজ কম দামে রাখুন যাতে প্রথম অর্ডার ও রিভিউ দ্রুত পাওয়া যায়।

SEO কৌশল: Fiverr সার্চে শীর্ষে থাকুন

ফাইভারে প্রথম অর্ডার পাওয়ার সহজ ও কার্যকর উপায় গুলোর মধ্যে Fiverr SEO একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি। Fiverr- এর নিজস্ব সার্চ অ্যালগরিদম রয়েছে যা বিভিন্ন ফ্যাক্টর এর উপর ভিত্তি করে Gig-এর র‍্যাংকিং নির্ধারণ করে। 

কীওয়ার্ড গবেষণা
কিওয়ার্ড গবেষণার জন্য নিম্নলিখিত পদ্ধতি ব্যবহার করুন:
  • Fiverr-এর সার্চ বা আপনার সেবার প্রথম কয়েকটি অক্ষর টাইপ করুন - অটোসাজেস্ট থেকে জনপ্রিয় কীওয়ার্ড পাবেন 
  • প্রতিযোগীদের সফল Gig- এ কোন কীওয়ার্ড ব্যবহার হচ্ছে লক্ষ্য করুন 
  • Google Keyword Planner বা Ubersuggestব্যবহার করে কিওয়ার্ড ভলিউম যাচাই করুন
 Fiverr অ্যালগরিদম যা বিবেচনা করে 
Fiverr-এর অ্যালগরিদম যে বিষয়গুলো বিবেচনা করে সেগুলো হলো: Gig এ কীওয়ার্ডের উপস্থিতি ও প্রাসঙ্গিকতা, রিভিউ সংখ্যা ও রেটিং, অর্ডারসম্পন্নের হার, রেসপন্স রেট ও রেসপন্স টাইম এবং সাম্প্রতিক অ্যাক্টিভিটি। এই প্রতিটি বিষয়ে ভালো পারফরম্যান্স আপনার Gig-কে সার্চ ফলাফলের শীর্ষে নিয়ে যাবে।

প্রথম অর্ডার পাওয়ার ১০ টি প্রমাণিত কৌশল

এখন আসা যাক মূল বিষয়ে। ফাইবারে প্রথম অর্ডার পাওয়ার সহজ ও কার্যকর উপায় হিসেবে নিচের ১০ টি কৌশল অনুসরণ করুন
কৌশল ১: প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করুন
শুরুতে আপনার প্রতিযোগীদের তুলনায় কিছুটা কম দামে সেবা অফার করুন। এটি ক্রেতাদের আকৃষ্ট করবে। তবে মনে রাখবেন, খুব কম দাম নির্ধারণ করলে সেবার মান নিয়ে প্রশ্ন উঠতে পারে। সুতরাং সঠিক ভারসাম্য বজায় রাখুন।
কৌশল ২: দ্রুত রেসপন্স টাইম বজায় রাখুন
Fiverr-এ রেসপন্স রেট একটি গুরুত্বপূর্ণ মেট্রিক। যত দ্রুত সম্ভব ক্রেতার মাত্রার উত্তর দিন। আদর্শভাবে ১ ঘন্টার মধ্যে রেসপন্স করার চেষ্টা করুন। এটি Fiverr অ্যালগরিদমে আপনার র‍্যাংকিং বাড়বে এবং ক্রেতার আস্থা তৈরি করবে। 
│ প্রো টিপ:Fiverr মোবাইল অ্যাপ ইন্সটল করুন এবং নোটিফিকেশন চালু রাখুন যাতে কোন বার্তা মিস না হয়। 
কৌশল ৩: বায়ার রিকোয়েস্টে নিয়মিত সাড়াদিন 
Fiverr-এ "Buyer Requests"নামে একটি বিভাগ রয়েছে যেখানে ক্রেতারা তাদের প্রয়োজনীয় সেবার বিজ্ঞাপন দেন। প্রতিদিন এই বিভাগ চেক করুন এবং প্রাসঙ্গিক অনুরোধগুলোতে কাস্টমাইজড প্রস্তাব পাঠান। একটি ভালো প্রস্তাবে থাকবে; ক্রেতার সমস্যার স্বীকৃতি, আপনার সমাধানের পদ্ধতি, কেন আপনি সেরা বিকল্প এবং একটি প্রশ্ন যা  কথোপকথন শুরু করবে।

কৌশল ৪: সোশ্যাল মিডিয়ায় প্রচার করুন
আপনার Gig এর লিংক  Facebook, Linkedin, Twitter, Instargram-এ শেয়ার করুন। আপনার পরিচিতজনদের কাছে সেবা সম্পর্কে জানান।Facebook- এর বিভিন্ন ফ্রিল্যান্সিং গ্রুপে আপনার Gig শেয়ার করুন। এই বাহ্যিক ট্রাফিক Fiverrএ আপনার Gig-এর র‍্যাংকিং উন্নত করতে সাহায্য করে।
কৌশল ৫: পরিচিতদের কাছ থেকে প্রথম অর্ডার নিন
আপনার বন্ধু, পরিবার বা পরিচিতদের মধ্যে কেউ যদি আপনার সেবা প্রয়োজন করেন, তাহলে তাদের Fiverr-এর মাধ্যমে অর্ডার করতে বলুন। প্রথম কয়েকটি পজেটিভ রিভিউ পাওয়ার পর আপনার Gigএ স্বাভাবিকভাবেই বেশি অর্ডার আসতে শুরু করবে।

কৌশল ৬: একটি বিশেষ ক্ষেত্রে মনোযোগ দিন (Niche)
সব কাজ করার চেষ্টা না করে একটি নির্দিষ্ট বিশেষ ক্ষেত্রে দক্ষতা অর্জন করুন। উদাহরণস্বরূপ, শুধু "লোগো ডিজাইন" না করে " রেস্তোরার জন্য লোগো ডিজাইন" বা " প্রযুক্তি স্টার্ট অ্যাপের জন্য লোগো ডিজাইন" - এভাবে নির্দিষ্ট Niche-এ মনোযোগ দিলে প্রতিযোগিতা কম থাকে এবং লক্ষ্যভিত্তিক ক্রেতা পাওয়া সহজ হয়।
কৌশল ৭: একটি পোর্টফলিও তৈরি করুন
অভিজ্ঞতা না থাকলেও পোর্টফিলিও তৈরি করা সম্ভব। নমুনা কাজ তৈরি করুন এবং Gig Gallery তে আপলোড করুন। এছাড়া Behance, Dribble বা GitHub- এ আপনার কাজ প্রদর্শন করতে পারেন এবং সেই লিংক প্রোফাইল যোগ করতে পারেন।
কৌশল৮: অতিরিক্ত সুবিধা (Extra Service) অফার করুন
আপনার Gig- এ অতিরিক্ত সুবিধা যোগ করুন যেমন দ্রুত ডেলিভারি, অতিরিক্ত রিভিশন, সোর্স প্রদান ইত্যাদিফাইল। এই Extras থেকে অতিরিক্ত আয় করা যায় এবং ক্রেতারা বেশি মূল্য দিতে আগ্রহী হোন।
কৌশল ৯: প্রতিদিন অনলাইন থাকুন
Fiverr-অ্যালগরিদম সক্রিয় প্রীতি ক্রেতাদের বেশি প্রাধান্য দেয়। প্রতিদিন অন্তত কয়েক ঘন্টা Fiverr-এ সক্রিয় থাকুন।Gig সম্পাদনা করুন, নতুন ট্যাগ যোগ করুন এবং বায়ার রিকুয়েস্ট চেক করুন।
কৌশল ১০: ধৈর্য ধরুন এবং ক্রমাগত উন্নতি করুন 
প্রথম অর্ডার পেতে কারো ৭দিন লাগে, কারো বা ৩০ দিন। হতাশ না হয়ে ক্রমাগত উন্নতি করতে থাকুন। প্রতিযোগীদের সফল Gig বিশ্লেষণ করুন, নতুন কিওয়ার্ড ব্যবহার করুন এবং Gig বিবরণ আপডেট করতে থাকুন।

Buyer Request-এ  কিভাবে দুর্দান্ত প্রস্তাব লিখবেন?

ফাইভারে প্রথম অর্ডার পাওয়ার সহজ ও কার্যকর উপায় হিসেবে Buyer Request অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। সঠিকভাবে প্রস্তাব লেখা জানলে এখান থেকে দ্রুত অর্ডার পাওয়া সম্ভব।

একটি কার্যকর প্রস্তাবের গঠন
  • ব্যক্তিগতকৃত শুরু: ক্রেতার নাম উল্লেখ করুন এবং তার সমস্যাটি নিজের ভাষায় বলুন
  • সমাধান প্রস্তাব: আপনি কিভাবে কাজটি করবেন তার সংক্ষিপ্ত পরিকল্পনা দিন
  • প্রাসঙ্গিক অভিজ্ঞতা: যদি কোন মিলে যাওয়া অভিজ্ঞতা থাকে উল্লেখ করুন
  • স্পষ্ট মূল্য ও সময়: কত দিনে কত টাকায় কাজ করবেন জানান
  • প্রশ্ন করুন: একটি প্রাসঙ্গিক প্রশ্ন করুন যা আলোচনা শুরু করবে
│সতর্কতা: জেনেরিক বা কপি-পেস্ট প্রস্তাব পাঠাবেন না - ক্রেতারা সহজেই বুঝতে পারেন এবং এটি আপনার সুযোগ নষ্ট করে। 

প্রথম অর্ডার পাওয়ার পর কি করবেন?

প্রথম অর্ডার পাওয়ার পরের কাজগুলো সমান গুরুত্বপূর্ণ। একটি ভালো রিভিউ আপনার পরবর্তী সব অর্ডারের দরজা খুলে দেবে।

কাজ শুরু করার আগে
  • ক্রেতার প্রয়োজন সম্পূর্ণভাবে বুঝুন
  • প্রয়োজনীয় সব তথ্য ও ফাইল সংগ্রহ করুন
  • কাজের পরিকল্পনা ও সময়সীমা নিয়ে ক্রেতার সাথে আলোচনা করুন
কাজ চলাকালীন
  • নির্ধারিত সময়ের আগে ডেলিভারি দেওয়ার চেষ্টা করুন
  • কাজের অগ্রগতি সম্পর্কে ক্রেতাকে আপডেট রাখুন
  • যেকোনো সমস্যা হলে অবিলম্বে জানান
ডেলিভারির সময় 
  • কাজের একটি সংক্ষিপ্ত বিবরণ দিন
  • ক্রেতার ফিডব্যাক জানতে চান
  • বিনম্রভাবে রিভিউ দিতে অনুরোধ করুন
│মনে রাখুন: ক্রেতার কাছ থেকে রিভিউ চাওয়া Fiverr এর নীতি লঙ্ঘন নয়, তবে জোর করা বা           নীতিবাচক রিভিউ পরিবর্তনের চাপ দেওয়া একাউন্ট বন্ধের কারণ হতে পারে। 

নতুনদের সাধারণ ভুল এবং তাদের সমাধান

অনেক নতুন ফ্রিল্যান্সার কিছু সাধারণ ভুল করেন যা তাদের প্রথম অর্ডার পেতে দেরি করিয়ে দেয়:

সাধারন ভুল কেন ক্ষতিকর সমাধান
অসম্পূর্ণ প্রোফাইল ক্রেতার আস্থা হ্রাস পায় ১০০% প্রোফাইল সম্পন্ন করা
Gig -এ ছবি না দেওয়া ক্লিক রেট কমে যায় মান সম্পন্ন ৩টি ছবি দিন
মল্য অতিরিক্ত বেশী ক্রেতা অন্য বিক্রেতা বেছে নেন প্রতিযোগিতামুলক মুল্য নিন
বায়ার রিকোয়েস্ট না দেখা সুযোগ হাত ছাড়া হয় প্রতিদিন চেক করুন
অপেশাদার বার্তা পাঠানো ক্রেতার বিশ্বাস নষ্ট হয় বিনম্র ও পেশাদার ভাষা ব্যবহার করুন

দীর্ঘ মেয়াদী সাফল্যের জন্য কৌশল

প্রথম অর্ডার পাওয়ার পর থেমে থাকলে চলবে না।Fiverr -এ দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য ক্রমাগত উন্নতি করে যেতে হবে।
রিপিট ক্লাইন্ট ক্লায়েন্ট তৈরি করুন
একজন সন্তুষ্ট ক্লায়েন্ট বারবার ফিরে আসেন এবং অন্যদের কাছে আপনার কথা জানান। তাই প্রতিটি অর্ডারের সর্বোচ্চ মানের কাজ দিন এবং ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন।
দক্ষতা বৃদ্ধি করুন
ফ্রিল্যান্সিং জগত পরিবর্তনশীল।Coursera, Udemy, YouTube-এর মাধ্যমে নতুন দক্ষতা অর্জন করুন এবং আপনার Gig-এ নতুন সেবা যোগ করুন। 
একাধিক Gig তৈরি করুন
একটি মূল সেবার সাথে সম্পর্কিত একাধিক Gig তৈরি করুন।  উদাহরণস্বরূপ, যদি আপনি লোগো ডিজাইন করেন তাহলে ব্রান্ড আইডেন্টিটি, ভিজিটিং কার্ড ডিজাইন ইত্যাদি Gig-ও তৈরি করুন। 

বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ পরামর্শ

ফাইবার প্রথম অর্ডার পাওয়ার সহজ ও কার্যকর উপায় অনুসরণ করার পাশাপাশি বাংলাদেশি ফ্রিল্যান্সারদের কিছু বিশেষ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়।

পেমেন্ট সিস্টেম
বাংলাদেশ থেকে Fiverr-এর আই  Payoneer বা Bank Transferএর মাধ্যমে তোলা যায়।Payoneer অ্যাকাউন্ট আগে থেকেই তৈরি করে রাখুন।
ইন্টারনেট সংযোগ
নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন। ক্লায়েন্টের সাথে ভিডিও কলের প্রয়োজন হতে পারে, তাই ভালো ব্যান্ডউইথের ইন্টারনেট রাখুন।
ইংরেজি যোগাযোগ দক্ষতা
Fiverr-এ বেশিরভাগ ক্লাইন্ট ক্লায়েন্ট ইংরেজিভাষী। তাই ইংরেজিতে পেশাদার ভাবে যোগাযোগ করার দক্ষতা অর্জন করুন।Google Translate ব্যবহার করতে পারেন কিন্তু গ্রামার ও টোন ঠিক রাখুন।

উপসংহার: সাফল্যের অবশ্যই আসবে

ফাইভারে  প্রথম অর্ডার পাওয়ার সহজ ও কার্যকর উপায় গুলো যদি আপনি সঠিকভাবে অনুসরণ করেন, তাহলে সাফল্য আসবেই। মনে রাখবেন - প্রতিটি সফল ফ্রিল্যান্সারেই একটি প্রথম অর্ডার ছিল, একটি প্রথম রিভিউ ছিল। তারা হাল ছাড়েনি, ক্রমাগত শিখেছেন এবং উন্নতি করেছেন।

আপনার প্রোফাইল সাজান, দুর্দান্ত Gig তৈরি করুন, প্রতিদিন বায়ার রিকোয়েস্ট চেক করুন এবং ধৈর্য ধরুন। আজই শুরু করুন - কারণ আপনি যত দেরি করবেন, সুযোগ তত কমবে।

মনে রাখুন, হাজার হাজার মাইলের যাত্রায় শুরু হয় একটি পদক্ষেপ দিয়ে। আপনার প্রথম পদক্ষেপটি আজই নিন।Fiverr -এ আপনার সফল ক্যারিয়ারের শুভকামনা রইল।

এই আর্টিকেলটি সহায়ক মনে হলে, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url